ফেজবুকে ভুয়া আইডি দিয়ে মন্তব্য করায় ইন্দুরকানীতে যুবলীগ নেতা আটক
ইন্দুরকানীতে ভুয়া ফেজবুক আইডি (ফেক আইডি) দিয়ে যুবলীগ নেতাদের নামে মন্তব্য করায় আসাদুল ইসলাম মুন্না নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বরের লিখিত অভিযোগের ভিত্তিতে রবিবার দুপুরে পুলিশ তাকে আটক করে। আটক মুন্না উপজেলার বালিপাড়া ইউনিয়ন যুবলীগের একাংশের যুগ্ম আহবায়ক বলে জানা গেছে। সে ঐ ইউনিয়নের চরবলেশ^র গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে।
জানা গেছে, আসাদুল ইসলাম মুন্না “বালিপাড়া ইউনিয়ন যূবলীগ যূবলীগ” নামে একটি ফেক আইডি খুলে জেলা ও উপজেলা যুবলীগ নেতাদের নামে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছেন, এমন অভিযোগ এনে উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বর গত ১৮ এপ্রিল ইন্দুরকানী থানায় একটি লিখিত অভিযোগ করেন। এর সূত্র ধরে পুলিশ রবিবার দুপুরে আসাদুলকে আটক করে।
ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন জানান, জিজ্ঞাসাবাদের জন্য আসাদুলকে আটক করা হয়েছে।
