প্রধান সূচি

Sunday, April 22nd, 2018

 

পিরোজপুরের মানুষই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবে … এ কে এম এ আউয়াল

পিরোজপুর-১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল বলেছেন, পিরোজপুরে আমার (একেএমএ আউয়াল) বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা কখনই সফল হবে না। পিরোজপুরবাসী আমার সাথে রয়েছে। গুটি কয়েক সুবিধাবাদী লোক যারা ষড়যন্ত্র করছে তারা ছাড়া আমার বিরুদ্ধে কোন মানুষ নেই। তবে কোন ষড়যন্ত্রই ঠিকবে না। পিরোজপুরের মানুষ সেই সমস্ত ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবে। বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন উপলক্ষে পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আজ রবিবার বিকেলে স্থানীয় গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে জেলা পরিষদের আর্থিক সাহায্য প্রদান

মঠবাড়িয়ায় সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় পৌর সভার মিলনায়তনে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ ১০ জন ক্ষতি গ্রস্থদের হাতে ১০ হাজার টাকা করে সর্বমোট একলাখ টাকার চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন,  মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার জি.এম. সরফরাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবি, জেলা পরিষদের সদস্য অধ্যাক্ষ আজিম উল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ২৮ মাদকসেবী ও ব্যবসায়ী’র আত্মসমর্পন

‘আলোর পথে নতুন যাত্রায় স্বাগতম’ এই শ্লোগানে পিরোজপুরে দুই নারীসহ মাদকসেবী ও ব্যবসায়ী মাদক ত্যাগী ও মাদক ব্যবসা ছেড়ে আসা ২৮ জন ব্যক্তি জেলা পুলিশের কাছে আত্মসমর্পন করেছে। এ উপলক্ষে মাদকসেবী ও ব্যবসায়ী মাদক ত্যাগী ও মাদক ব্যবসা ছেড়ে আসা ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছে পিরোজপুর জেলা পুলিশ। মাদক ত্যাগ করে সুস্থ ও সুন্দর জীবনে ফিরে আসা এসব ব্যক্তিদের নিয়ে রবিবার বিকেলে পিরোজপুর পুলিশ লাইনসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মাদক ছেড়ে আসা ব্যক্তিরা তাদের সুস্থ-সুন্দরবিস্তারিত পড়ুন


বাগেরহাটে প্রতিনিধি সভায় এমপি শেখ হেলাল উদ্দিন

কেসিসি নির্বাচনে নৌকার বিরুদ্ধাচারণ করলে দল থেকে বহিস্কার

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি বলেছেন, খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে সরাসরি বা আকার ইঙ্গিতেও যদি দলের কোন নেতা-কর্মী নৌকার বিরুদ্ধাচারণ করে তাহলে দল থেকে তাকে বহিস্কার করা হবে। তালুকদার আব্দুল খালেককে বিজয়ী করতে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ১৫ মে কেসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেককে বিজয়ের লক্ষে রবিবার দুপুরে বাগেরহাট পৌরসভার অডিটোরিয়মে জেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, তালুকদার আব্দুল খালেক মনোনয়ন চায়নি, ক্রয়ও করেনি। তাকে সরাসরি নেত্রীবিস্তারিত পড়ুন


ইন্দুরকানি মাধ্যামিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পানি সম্পদ মন্ত্রীর পুরস্কার বিতরণ

আজ রবিবার বিকেলে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা জেপি’র সভাপতি আসাদুল কবির তালুকদার স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দুরকানির উপজেলা নির্বাহী অফিসার রাজীব আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকরামুল কবির তালুকদার মজনু, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা বেগম, আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক মনিরুজ্জামানবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠি কাঠমহলেল ইজারা আদায় নিয়ে

স্বরূপকাঠি পৌরসভা ও উপজেলা প্রশাসনের দ্বন্দ্ব

স্বরূপকাঠী উপজেলার সন্ধ্যা নদীর শাখা খাল শীতলার মোহনা ও সন্ধ্যা নদীর চরের কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে ইজারা আদায় নিয়ে স্বরূপকাঠি পৌরসভা এবং উপজেলা প্রশাসনের মুখোমুখী অবস্থানে বিক্ষোভ ও সমাবেশ করেছে চরের ব্যবসায়ী ও  শ্রমিকরা। পৌরসভা গত ১৭ বছর ধরে তাদের কাঠ মহাল দাবী করে ব্যবসায়ীদের ইজারা দেয়। অপরদিকে গত পহেলা বৈশাখ থেকে উপজেলা প্রশাসন ওই চরের খাস জমির মালিকানা দাবী করে খাস কালেকশন (খাজনা আদায়) করতে শুরু করেছে। এ ঘটনার প্রতিবাদে চরের ব্যবসায়ী ও শ্রমিকরা একত্রিত হয়ে রবিবার পৌরসভা ভবনের সামনে এসে বিক্ষোভ ও সমাবেশ করেছে। ইজারা আদায় নিয়ে ওইবিস্তারিত পড়ুন


মঠবড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলার মঠবাড়িয়া উপজেলার নলী গোলবুনিয়া গ্রামে রবিবার দুপুরে সায়েম (৪) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সায়েম বসত ঘরের উঠানে খেলা করার সময় সবার অগোচরে পুকুড়ে পড়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুজি করে পুকুর থেকে শিশুটিকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে  গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। সায়েম উপজেলার নলী গোলবুনিয়া গ্রামের জেলে জলিল আকনের ছেলে।


দেশে ধর্ষণ বৃদ্ধির প্রতিবাদেপিরোজপুরে মানববন্ধন

সারা দেশে  ধর্ষন ও যৌন নিপীড়ন বৃদ্ধির প্রতিবাদে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম (জেএনএনপিএফ) পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রবিবার পিরোজপুর শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব রোডে সকাল ১০ টায় অনুষ্ঠিত মানববন্ধনে ধর্ষনের বিরুদ্ধে প্রতিরোধ এবং ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড আইন করার দাবী জানিয়ে বক্তব্য রাখেন, জেএনএনপিএফ এর পিরোজপুর জেলার সাধারণ সম্পাদক ও পিডিএফ নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম (পান্না, নারী নেত্রী কাজী রুহীয়া বেগম হাসি, মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার (হেনা), শিক্ষক নেতা মোঃ হাবিবুর রহমান, মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার সহ-সভাপতি অর্পণা রানী হালদার প্রমুখ।


ফেজবুকে ভুয়া আইডি দিয়ে মন্তব্য করায় ইন্দুরকানীতে যুবলীগ নেতা আটক

ইন্দুরকানীতে ভুয়া ফেজবুক আইডি (ফেক আইডি) দিয়ে যুবলীগ নেতাদের নামে মন্তব্য করায় আসাদুল ইসলাম মুন্না নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বরের লিখিত অভিযোগের ভিত্তিতে রবিবার দুপুরে পুলিশ তাকে আটক করে। আটক মুন্না উপজেলার বালিপাড়া ইউনিয়ন যুবলীগের একাংশের যুগ্ম আহবায়ক বলে জানা গেছে। সে ঐ ইউনিয়নের চরবলেশ^র গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে। জানা গেছে, আসাদুল ইসলাম মুন্না “বালিপাড়া ইউনিয়ন যূবলীগ যূবলীগ” নামে একটি ফেক আইডি খুলে জেলা ও উপজেলা যুবলীগ নেতাদের নামে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছেন, এমন অভিযোগ এনে উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাকবিস্তারিত পড়ুন


কচুয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারন সভা

কচুয় উপজেলা বিআরডিবির আওতাভুক্ত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা-২০১৮ রবিবার সকাল ১১টায় কচুয়া উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কচুয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মীর আওসাফুর রহমান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিন ফারহানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল, কচুয়া থানা অফিসার্স ইনচার্জ রবিউল কবির, কচুয়া প্রেসক্লাবের সভাপতি তুষার রায় রনি, উপজেলা সমবায় কর্মকর্তা, ব্যবসায়ী নারায়ন চন্দ্র বাওয়ালী, কচুয়া বাজার উন্নয়ন কমিটির সবাপতি মো. মোস্তফা গাজী। সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কানাইলাল চন্দ্রবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial