মঠবাড়িয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে জেলা পরিষদের আর্থিক সাহায্য প্রদান
মঠবাড়িয়ায় সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় পৌর সভার মিলনায়তনে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ ১০ জন ক্ষতি গ্রস্থদের হাতে ১০ হাজার টাকা করে সর্বমোট একলাখ টাকার চেক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার জি.এম. সরফরাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবি, জেলা পরিষদের সদস্য অধ্যাক্ষ আজিম উল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, প্যানেল মেয়র মজিবর রহমান শিকদার, পৌর কাউন্সিলর মতিয়র রহমান মিলন, কাজী কামাল, সালেহা ইসলাম, শফিকুর রহমান, সরোয়ার হোসেন ছগির, হারুন অর রশীদ, ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম ঝনো, আওয়ামী লীগ নেতা ফজলুল হক মনি, সাবেক কাউন্সিলর হেমায়েত হোসেন, জিল্লুর রহমান, মিজানুর রহমান প্রমূখ।
