Sunday, April 22nd, 2018
পাইকগাছায় লোডশেডিং এর প্রতিবাদ ও গ্রীড পাওয়ার ষ্টেশন স্থাপনের দাবীতে মানববন্ধন
পাইকগাছায় ঘন ঘন লোডশেডিং এর প্রতিবাদ ও বিদ্যুতের গ্রীড পাওয়ার ষ্টেশন স্থাপনের দাবীতে ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। পাইকগাছা নাগরিক কমিটির উদ্যোগে রবিবার সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পৌর বাজারের সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান এক ঘন্টা বন্ধ রেখে ধর্মঘট এবং পৌরসভার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, নাগরিক কমিটির নেতা শেখ আব্দুস সোবহান, আলহাজ্ব কাজী আজিজুল করিম, শামছুল হুদা খোকন, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, কাউন্সিলর এসএম তৈয়েবুরবিস্তারিত পড়ুন
পাইকগাছা টাউন মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্মিত জেন্ডার ভিত্তিক উন্নত ল্যাট্রিনের উদ্বোধন
পাইকগাছা টাউন মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্মিত জেন্ডার ভিত্তিক উন্নত ল্যাট্রিনের উদ্বোধন করা হয়েছে। বেসরকারি সংস্থা নবলোক অত্র বিদ্যালয়ের ৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে জেন্ডার ভিত্তিক ল্যাট্রিন ও ৬০ হাজার টাকা হাত ধোয়া স্থাপনা নির্মাণ করেন। রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ল্যাট্রিন ও হাত ধোয়া স্থাপনার উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র শিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, শহীদ গফুর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জগদীশ চন্দ্র রায়, শিক্ষক মুনছুরবিস্তারিত পড়ুন
পাইকগাছায় প্রধান শিক্ষককে হুমকি ॥ থানায় জিডি
পাইকগাছার শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অঞ্জলী রানী শীলকে হুমকি প্রদর্শন করায় থানায় জিডি হয়েছে। জিডি সূত্রে জানা গেছে, উপজেলার চেচুয়া গ্রামের মৃত জিন্নাত আলী গাজীর ছেলে জাহিদুল ইসলাম রবিবার সকাল ৭.৫০ মিনিটে শিক্ষক অঞ্জলী রানীকে মোবাইলে ফোন করে গালিগালাজসহ বিদ্যালয়ের কার্যক্রম করতে গেলে জানমালের ক্ষতি করবে মর্মে হুমকি দেয়। এ ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জলী রানী রবিবার হুমকিদাতা জাহিদুল ইসলামের বিরুদ্ধে থানায় একটি জিডি করেছেন।
কচুয়ায় স্কুল ছাত্রী অপহরন মামলা করে বিপাকে পরিবার
বাগেরহাটের কচুয়া উপজেলায় স্কুল ছাত্রী অপহরণের মামলা করে এখন উল্টো বিপাকে পড়েছে ভুক্তভোগী অসহায় পরিবারটি। মেয়েকে ফিরে পাওয়া তো দুরের কথা উল্টো মিথ্যা মামলায় একমাস জেল খেটে বের হলেন স্কুল ছাত্রীর অসহায় বাবা মো. কবির শিকদার। মামলার বিবরণ ও ক্ষতিগ্রস্থ পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার কিসমত মালিপাটন গ্রামের দিনমজুর মো. কবির শিকদারের স্কুল পড়–য়া মেয়েকে ওই গ্রামের মাসুদ খান ওরফে কালা খানের ছেলে জুয়েল খান গত বছরের ৩ ডিসেম্বর অপহরণ করে নিয়ে যায়। এদিন ভোরে উক্ত মেয়েটি প্রাকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে এলে বখাটে জুয়েল খানসহ তার সঙ্গীয়রা মেয়েটিকেবিস্তারিত পড়ুন
ধর্ষন করতে গিয়ে …..
স্বরূপকাঠি উপজেলায় এক দিনমজুরের স্ত্রীকে সাথে জোরপূর্বক ধর্ষন করতে গিয়ে লিঙ্গ হারাল মাহফুজুল হক (৪০) নামের এক ব্যবসায়ী। গত শনিবার রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের জীলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত মাহফুজুলকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। মাহফুজুল পাশ্ববর্তী দক্ষিণ বিন্না গ্রামের আজিজুল হকের ছেলে। এদিকে ওই দিনমজুরের স্ত্রী খাদিজা বেগম (৩৩)কে পুলিশ হেফাজতে নিয়েছে। স্বরূপকাঠি থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, এঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন চলছে। স্থানীয় ইউপি সদস্য মো. সুমন জানান, অভিযুক্তবিস্তারিত পড়ুন
