প্রধান সূচি

পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০০৫ সালে স্ত্রীকে হত্যার দায়ে মোঃ কামাল হোসেন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারদন্ডাদেশ দিয়েছে আদালত। পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম জিল্লুর রহমান বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন। এ সময় আদালত কামালকে আরও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ডাদেশ দেয়। সাজাপ্রাপ্ত কামাল উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের মানিকখালী গ্রামের মৃত আব্দুল মালেক এর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, বিয়ের মাত্র এক বছর পর ২০০৫ সালের ২৪ জানুয়ারি কামাল তার স্ত্রী সীমা বেগমকে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় পরের দিন মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা করে সীমার বাবা আব্দুর রহমান ফরাজী। তবে লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিহত সীমার পরিবার জানতে পারে সীমাকে ভারী বস্তু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সীমার বাবা ২০০৫ সালের ৮ জুন মঠবাড়িয়া থানায় কামাল ও তার মা রওশন আরা বেগমকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা একই বছরের ৩১ ডিসেম্বর কামালকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।

১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমানাদির পর্যালোচনা করে আদালত আজ দুপুরে এ রায় দেন। রায় ঘোষণার সময় কামাল আদালতে উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial