প্রধান সূচি

Thursday, April 5th, 2018

 

পিরোজপুরে কুয়েত সোসাইটি ফর রিলিফ এর উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরণ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় কুয়েত সোসাইটি ফর রিলিফ (কেএসআর) এর বাংলাদেশ অফিসের উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে জরুরী ত্রান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তুষখালী কলেজ প্রাঙ্গনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরণ করেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ। অনুষ্ঠানে ত্রান হিসেবে প্রতিটি পরিবারকে ১৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি লবন, ১ কেজি মুশুরী ডাল এবং ১ লিটার করে সয়াবিন তেল প্রদান করা হয়। ত্রান বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তুষখালী কলেজ অধ্যক্ষ আনোয়ার হোসেন, পিরোজপুর জেলা পরিষদ সদস্য মো. হেলালবিস্তারিত পড়ুন


পিরোজপুরে কুয়েত সোসাইটি ফর রিলিফ এর উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরণ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় কুয়েত সোসাইটি ফর রিলিফ (কেএসআর) এর বাংলাদেশ অফিসের উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে জরুরী ত্রান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তুষখালী কলেজ প্রাঙ্গনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরণ করেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ। অনুষ্ঠানে ত্রান হিসেবে প্রতিটি পরিবারকে ১৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি লবন, ১ কেজি মুশুরী ডাল এবং ১ লিটার করে সয়াবিন তেল প্রদান করা হয়। ত্রান বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তুষখালী কলেজ অধ্যক্ষ আনোয়ার হোসেন, পিরোজপুর জেলা পরিষদ সদস্য মো. হেলালবিস্তারিত পড়ুন


পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০০৫ সালে স্ত্রীকে হত্যার দায়ে মোঃ কামাল হোসেন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারদন্ডাদেশ দিয়েছে আদালত। পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম জিল্লুর রহমান বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন। এ সময় আদালত কামালকে আরও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ডাদেশ দেয়। সাজাপ্রাপ্ত কামাল উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের মানিকখালী গ্রামের মৃত আব্দুল মালেক এর ছেলে। আদালত সূত্রে জানা গেছে, বিয়ের মাত্র এক বছর পর ২০০৫ সালের ২৪ জানুয়ারি কামাল তার স্ত্রী সীমা বেগমকে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় পরের দিন মঠবাড়িয়াবিস্তারিত পড়ুন


পিরোজপুরে খালেদা জিয়ার সুস্থতা ও এলিজা জামানের কারামুক্তি উপলক্ষে দোয়া মাহফিল

পিরোজপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামানের কারামুক্তি উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খানের সভাপতিত্বে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ, কৃষি বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, স্বনির্ভর বিষয়ক সম্পাদক সরদার কামরুজ্জামান, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এমডি বদিউজ্জামান শেখ প্রমুখ। উল্লেখ্য,বিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় বৃত্তিতে সেরা ৬৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সেরা শিক্ষার্থী শাহরিয়ার

ভান্ডারিয়া উপজেলার  ৬৮নং ভান্ডারিয়া হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তির ফলাফলে উপজেলার সেরা হয়েছে। এছাড়া সর্বোচ্চ নম্বর পেয়ে উপজেলার সেরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী হয়েছেন শাহরিয়ার রিজভী। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, বুধার প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়। এতে উপজেলার ৭৯ জনের মধ্যে ৩৮টি ট্যালেন্ট ৪৫টি সাধারন পদে বৃত্তি লাভ করে। ৬৮নং হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৮জন পরীক্ষার্থী অংশ নিলে ফলাফালে ৭টি ট্যালেন্টপুলে এবং ১টি সাধারন বৃত্তিলাভ করে। ওই বিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার রিজভী সম্প্রতি বরিশাল বিভাগে শের-ই-বাংলা মেধা শিক্ষা বৃত্তিও লাভ করে। এছাড়াও এবছরের প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষায় ৬০জন পরীক্ষার্থীবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীর নিহত শুক্কুর আলীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় নিহত বিএনপি কর্মী শুক্কুর আলীর পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন রানা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পত্তাশী ইউনিয়নের কালাইয়া গ্রামে নিহতের বাবা ও চাচার হাতে এ অর্থ তুলে দেন তিনি। উল্লেখ্য, ২০১৪ সালে সরকার বিরোধী আন্দোলনে বিএনপি কর্মী শুক্কুর আলী নিহত হন।


এইচএসসি পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করায়

ভান্ডারিয়ায় পরীক্ষার্থী ও দুই সহযোগির ৬ মাসের কারাদণ্ড

ভান্ডারিয়া উপজেলায় বৃহস্পতিবার চলমান এইচএসসি ইংরেজী প্রথমপত্র পরীক্ষায় মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে অসৎ উপায় অবলম্বন করায় এক পরীক্ষার্থী ও তার দুই সহযোগিকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত পরীক্ষার্থী পার্শ্ববর্তী রাজাপুর উপজেলার গালুয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে ভান্ডারিয়া সরকারি কলেজের ছাত্র আরিফুল ইসলাম (রোল নং- ৮১৭৭১০) ও তার দুই সহপাঠি ভান্ডারিয়ার দুলাল বেপারির ছেলে সোহেল ও গফুর জোমাদ্দারের ছেলে ফয়সাল। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমী জানান, পরীক্ষার্থী মোবাইলের ম্যাসেঞ্জারের মাধ্যমে প্রশ্নপ্রত্র তার দুই সহযোগি সোহেল ও ফয়সালকে পাঠায় এবং প্রশ্নের উত্তর পুনরায়বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় প্রেমে ব্যর্থ হয়ে কিশোরী ও ঋণের বোঝা সইতে না পেরে যুবকের আত্মহত্যা

মঠবাড়িয়া উপজেলার পৃথক দুই গ্রামে প্রেমে ব্যর্থ হয়ে এক কিশোরী ও ঋণের বোঝা সইতে না পেরে এক যুবক আত্মহত্যা করেছে। মঠবাড়িয়া থানা পুলিশ ওই কিশোরী ও যুবককের লাশ উদ্ধার করে বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করেছেন। থানা সূত্রে জানাযায়, উপজেলার ভাইজোড়া গ্রামের মোক্তার আলীর ছেলে ইসমাইল হোসেন (২১) এনজিও থেকে ঋণ গ্রহন করে কিস্তি পরিশোধ করেতে না পেরে বুধবার রাতে চালের পোকা নিধনের ট্যাবলেট খেয়ে গুরুতর অসুস্থ হয়। স্বজনরা ইসমাইলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল রেফার করলে পথেই তার মৃত্যু হয়। অপরদিকে ফুলঝুড়ি গ্রামেরবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা চেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

মঠবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও ডিস ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাজু (২৯) কে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার আসামী পৌর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সোহেল (২২) কে বুধবার রাতে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত সোহেল আঙ্গুলকাটা গ্রামের চাঁন মিয়া মাঝির ছেলে। মামলা সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ বৃহস্পতিবার রাতে ডিস ব্যবসায়ী রাজু মটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে মিরুখালী সড়কের মাটিয়া মসজিদের পাশে ওঁৎ পেতে থাকা আসামীরা গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে ধাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আশংকা জনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যবিস্তারিত পড়ুন


ভিডিও কনফারেন্সে ঝালকাঠিতে মডেল মসজিদ নির্মান কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভিডিও কনফারেন্সে ঝালকাঠির রাজাপুরের মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মান কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতর এ মসজিদ কমপ্লেক্সটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ হামিদুল হক এবং রাজাপুর উপজেলার কানুদাশকাঠি ইসলামী কমপ্লেক্সের ইমাম মাওলানা আব্দুর রহমানের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলে তাদের বক্তব্যও শোনেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের নির্মানস্থলে আয়োজিত ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটিরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial