প্রধান সূচি

এইচএসসি পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করায়

ভান্ডারিয়ায় পরীক্ষার্থী ও দুই সহযোগির ৬ মাসের কারাদণ্ড

ভান্ডারিয়া উপজেলায় বৃহস্পতিবার চলমান এইচএসসি ইংরেজী প্রথমপত্র পরীক্ষায় মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে অসৎ উপায় অবলম্বন করায় এক পরীক্ষার্থী ও তার দুই সহযোগিকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত পরীক্ষার্থী পার্শ্ববর্তী রাজাপুর উপজেলার গালুয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে ভান্ডারিয়া সরকারি কলেজের ছাত্র আরিফুল ইসলাম (রোল নং- ৮১৭৭১০) ও তার দুই সহপাঠি ভান্ডারিয়ার দুলাল বেপারির ছেলে সোহেল ও গফুর জোমাদ্দারের ছেলে ফয়সাল।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমী জানান, পরীক্ষার্থী মোবাইলের ম্যাসেঞ্জারের মাধ্যমে প্রশ্নপ্রত্র তার দুই সহযোগি সোহেল ও ফয়সালকে পাঠায় এবং প্রশ্নের উত্তর পুনরায় তারা ওই পরীক্ষার্থীর মোবাইল ম্যাসেঞ্জারে পাঠায়। বিষয়টি ওই কেন্দ্রের প্রশাসনের দায়িত্বে থাকা মোঃ নজরুল ইসলামের হাতে ধরাপরায় ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেককে ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial