প্রধান সূচি

বাগেরহাটে মোটর সাইকেলের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

বাগেরহাটের মোল্লারহাটে মোটর সাইকেলের ধাক্কায় মো. রায়হান মোল্লা (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লারহাট উপজেলার মেঝের গাওলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান মোল্লারহাট উপজেলার মেঝেরগাওলা গস্খামের মো. সামছুল হক মোল্লার ছেলে এবং গাওলা সামছুল উলূম মাদ্রাসার ৩য় শ্রেণির শিক্ষার্থী।

কাটাখালি হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. আফজাল বলেন, সকালে বাগেরহাট থেকে গোপালগঞ্জগামী একটি মটর সাইকেল রায়হানকে ধাক্কা দেয়। এতে রায়হান গুরুত্বর আহত হয়। গুরুত্বর আহত অবস্থায় রায়হানকে মোল্লারহাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। রায়হানের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial