Monday, April 2nd, 2018
দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আগামীতে আবারও নৌকায় ভোট দিতে হবে … মোঃ মহিউদ্দিন মহারাজ
পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন। তাই দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আগামীতে আপনাদের নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে হবে। তা’না হলে আমরা উন্নত রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে চলতে পারবোনা। সরকারের ভিশন-২০২১ বাস্তিবায়িত হবেনা। আজ সোমবার দুপুরে জেলার স্বরূপকাঠি উপজেলার সমুদয়কাঠি ইউনিয়ন পরিষদ ভবনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ আরও বলেন, আপনারাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে এইচএসসি পরীক্ষা শুরু : বহিষ্কার-১
সারাদেশের ন্যায় পিরোজপুরেও শুরু হয়েছে এইচএসসি, মাদ্রাসা ও কারিগরী বোর্ডের পরীক্ষা। আজ সোমবার জেলার ৩৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। এবার জেলায় পরীক্ষার্থী সংখ্যা যথাক্রমে এইচএসসি ৭ হাজার ৫৫৮, অনুপস্থিত ৬৯, মাদ্রাসা ১ হাজার ৪৮৯, অনুপস্থিত ৪০, কারিগরী ১ হাজার ২৪৮, অনুপস্থিত ১৯জন। জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী জেলা শহরের সরকারী সোহরাওয়ার্দী কলেজ, সরকারী মহিলা কলেজসহ জেলার উল্ল্যেখযোগ্য কেন্দ্রসমূহ পরিদর্শন করেছেন। পরীক্ষায় সরকারী সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্র থেকে আফতাব উদ্দিন কলেজের মানবিক বিভাগের এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বাগেরহাটে চাষীদের মাঝে পাওয়ার টিলার বিতরণ
বাগেরহাটের রামপালে চাষীদের মাঝে ভর্তুকী পাওয়ার ৭টি টিলার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে রামপাল উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাষীদের মাঝে পাওয়ার টিলার বিতরন বাগেরহাট -৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক। রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোঃ নাসরুল মিল্লাতের সভাপতিত্বে এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ আবু সাঈদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি পাল, ভাইস চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, রামপাল সদর ইউপি চেয়ারম্যান জামিল হোসেন জামু, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জিন্নাহ, বিবেকানন্দ পাল প্রমুখ। বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার। বর্তমানবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
“নারী ও বালিকাদের ক্ষমতায়ন হোক না তাঁরা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটে র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। জেলা সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে বাগেরহাট নিরাপদ আবাসন কেন্দ্র থেকে একটি র্যালী শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবাসন কেন্দ্রে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন-উল-হাসান, সিভিল সার্জন ডা: অরুন চন্দ্র মন্ডল, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ মোস্থফা, শহর সমাজ সেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান প্রমুখ। এসময় বক্তারা অটিজম আক্রান্ত ব্যাক্তিদেরবিস্তারিত পড়ুন
এইচএসসি পরীক্ষার প্রথম দিনে মঠবাড়িয়ায় হল পরিদর্শকের জরিমানা
এইচএসসি পরীক্ষার প্রথম দিনে মঠবাড়িয়ায় উওরপত্রে অবৈধভাবে সহযোগিতা করার অপরাধে হল পরিদর্শক প্রভাষক ফারুক আহম্মেদকে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সোহাগ হাওলাদার। জানা গেছে, সোমবার প্রভাষক ফারুক আহম্মেদ স্থানীয় সাফা ডিগ্রী কলেজ কেন্দ্রে সাফা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা চলাকালীন সময় উওরপত্রে অবৈধভাবে সহযোগিতা করার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদার জানান, পাবলিক পরীক্ষা অপরাধ সমূহ ১৯৮০ এর ৯ ধারায় দোষী সাব্যস্ত করে প্রভাষক ফারক আহম্মেদকে এ দন্ডাদেশ দেয়া হয়েছে।
পিরোজপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
“নারী ও বালিকাদের ক্ষমতায়ন, হোক না তারা অটিজম বৈশিষ্টসম্পন্ন”- এ প্রতিপাদ্যে সারা দেশের মত পিরোজপুরেও পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা বিভাগের আয়োজনে সকালে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা স্কাউট ভবন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়। জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আল-মামুন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকী, এডভোকেট সরোয়ার হোসেন, নিজাম সরদার ও সাংবাদিক মাহমুদ হোসেন প্রমুখ। এদিকে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে জেলাবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় কৃষককে কুপিয়ে জখম
মঠবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে আবু জাফর তালুকদার (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় থানায় মামলা হয়েছে। আহত কৃষক আবু জাফরের বড় ভাই মো. আব্দুল হালিম তালুকদার বাদি হয়ে তার ভাইকে হত্যা চেষ্টার অভিযোগে তিনজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। আহত ওই কৃষক গত তিনদিন ধরে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। থানা সূত্রে জানা গেছে, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের হোগলপাতি গ্রামের কৃষক আবু জাফর তালুকদার নিজের পাওয়ার টিলার দিয়ে এলাকায় অন্যের জমি-জমা চাষ করেন। সম্প্রতি তিনি একই গ্রামের মৃত নূরুল ইসলাম তালুকদারের ছেলে আব্দুর রববিস্তারিত পড়ুন
বাগেরহাটে মোটর সাইকেলের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত
বাগেরহাটের মোল্লারহাটে মোটর সাইকেলের ধাক্কায় মো. রায়হান মোল্লা (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লারহাট উপজেলার মেঝের গাওলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান মোল্লারহাট উপজেলার মেঝেরগাওলা গস্খামের মো. সামছুল হক মোল্লার ছেলে এবং গাওলা সামছুল উলূম মাদ্রাসার ৩য় শ্রেণির শিক্ষার্থী। কাটাখালি হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. আফজাল বলেন, সকালে বাগেরহাট থেকে গোপালগঞ্জগামী একটি মটর সাইকেল রায়হানকে ধাক্কা দেয়। এতে রায়হান গুরুত্বর আহত হয়। গুরুত্বর আহত অবস্থায় রায়হানকে মোল্লারহাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। রায়হানের মৃতদেহ তার পরিবারেরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে চাষীদের মাঝে পাওয়ার টিলার বিতরণ
বাগেরহাটের রামপালে চাষীদের মাঝে ভর্তুকী পাওয়ার ৭টি টিলার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে রামপাল উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাষীদের মাঝে পাওয়ার টিলার বিতরন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক। রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মো. নাসরুল মিল্লাতের সভাপতিত্বে এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ আবু সাঈদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি পাল, ভাইস চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, রামপাল সদর ইউপি চেয়ারম্যান জামিল হোসেন জামু, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিন্নাহ, বিবেকানন্দ পাল প্রমুখ। বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার। বর্তমান সরকারবিস্তারিত পড়ুন
বীর মুক্তিযোদ্ধা মরহুম মোফাজ্জল হোসেন চাঁন মিয়ার সহধর্মীণি হালিমা খাতুনের ইন্তেকাল ॥ বিভিন্ন মহলের শোক প্রকাশ
ভান্ডারিয়া উপজেলার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম মোফাজ্জল হোসেন চাঁন মিয়ার সহধর্মীণি হালিমা খাতুন (৮৫) গত রবিবার বাংলাদেশ সময় রাত ২টার সময় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। মৃত্যু কালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে, নাতী – নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর মরহুমার পূর্ব-ভা-ারিয়ায় গ্রামের বাড়ি জামে মসজিদ কমপ্লেক্স ময়দানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুম হালিমা খাতুন দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার ছোট ভাইয়ের স্ত্রী এবং ব্যরিষ্টার ময়নুল হোসেন ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ারবিস্তারিত পড়ুন
