Monday, April 2nd, 2018
বাগেরহাটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
“নারী ও বালিকাদের ক্ষমতায়ন হোক না তাঁরা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটে র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ^ অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। জেলা সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে বাগেরহাট নিরাপদ আবাসন কেন্দ্র থেকে একটি র্যালী শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবাসন কেন্দ্রে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন-উল-হাসান, সিভিল সার্জন ডা: অরুন চন্দ্র মন্ডল, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ মোস্থফা, শহর সমাজ সেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান প্রমুখ। বক্তারা, অটিজম আক্রান্ত ব্যাক্তিদের অবহেলাবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু
ইন্দুরকানীতে এইচএসসি ও সমমানের ১ম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। সোমবার উপজেলার ৩টি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের পরীক্ষায় এফ. করিম আলিম মাদ্রাসা এইচএসসি কেন্দ্রে ২৯০ জনী পরীক্ষার্থীর মধ্যে ২ জন, ইন্দুরকানী কলেজ আলিম কেন্দ্রে ১৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন এবং সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় কারিগরি (ভোকেশনাল) কেন্দ্রে ১৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ পরীক্ষা কেন্দ্র গুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
এইচএসসি পরীক্ষার প্রথম দিনে মঠবাড়িয়ায় হল পরিদর্শকের জরিমানা
এইচএসসি পরীক্ষার প্রথম দিনে মঠবাড়িয়ায় উওরপত্রে অবৈধ ভাবে সহযোগিতা করার অপরাধে হল পরিদর্শক প্রভাষক ফারুক আহম্মেদকে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সোহাগ হাওলাদার। জানা যায়, প্রভাষক ফারুক আহম্মেদ স্থানীয় সাফা ডিগ্রী কলেজের ভ্যেনু সাফা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা চলাকালীন সময় উওরপত্রে অবৈধ ভাবে সহযোগিতা করার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ হাওলাদার জানান, পাবলিক পরীক্ষা অপরাধ সমূহ ১৯৮০ এর ৯ ধারায় দোষী সাব্যস্ত করে প্রভাষক ফারক আহম্মেদকে এ দন্ডাদেশ দেয়া হয়েছে।
কাউখালীতে জাতীয় যুবসংহতি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালী ও আলোচনা সভা
কাউখালীতে জাতীয় যুবসংহতির (জেপি) ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বিকেলে এক বর্ণাঢ্য র্যালী কাউখালী উপজেলা জাতীয় পার্টির কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় কার্যালয়ে ফিরে আসে। র্যালী শেষে জাতীয় যুবসংহতির উপজেলা শাখার আহবায়ক জাকির হোসেন নসুর সভাপতিত্বে এবং যুবসংহতির সদস্য সচিব মঞ্জুরুল মাহফুজ পায়েল এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জেপির সভাপতি মাহাবুবুর রহমান খান, সাধারন সম্পাদক শাহআলম নসু, যুগ্ন-সাধারন সম্পাদক খান মো. বাচ্চু, সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, জেপি নেতা ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, উপজেলা যুবসংহতির সদস্য যুগ্মবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় কৃষককে কুপিয়ে জখম ॥ তিনজনের বিরুদ্ধে মামলা
মঠবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে আবু জাফর তালুকদার (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় থানায় মামলা হয়েছে। আহত কৃষক আবু জাফরের বড় ভাই মোঃ আব্দুল হালিম তালুকদার বাদি হয়ে তার ভাইকে হত্যা চেষ্টার অভিযোগে তিনজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। আহত ওই কৃষক গত তিনদিন ধরে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন। থানাসূত্রে জানাগেছে, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের হোগলপাতি গ্রামের কৃষক আবু জাফর তালুকদার নিজের পাওয়ার টিলার দিয়ে এলাকায় অন্যের জমি-জমা চাষ করেন। সম্প্রতি তিনি একই গ্রামের মৃত নূরুল ইসলাম তালুকদারের ছেলে আব্দুর রব তালুকদারের কৃষিবিস্তারিত পড়ুন
কচুয়ায় শাহীন হত্যা মামলায় আটক-২
বাগেরহাটের কচুয়া উপজেলার সম্মানকাঠি গ্রামের শাহিন হত্যা মামলায় দুই জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে কচুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে সম্মানকাঠি গ্রামের ছলেমান শেখের ছেলে কবির শেখ (৩৬) ও খেরাজ উদ্দিন শেখের ছেলে জিল্লুর রহমান শেখ (৫৪) কে আটক করে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির বলেন, রবিবার নিহত শাহিন শেখের বাবা আঃ গফ্ফার শেখ বাদী হয়ে ১০জনের নাম উল্লেখ করে ও ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে সম্মানকাঠি এলাকা থেকে দুজনকে আটক করে। বাকী আসামীদের আটকের জন্যবিস্তারিত পড়ুন
