প্রধান সূচি

কচুয়ায় শাহীন হত্যা মামলায় আটক-২

বাগেরহাটের কচুয়া উপজেলার সম্মানকাঠি গ্রামের শাহিন হত্যা মামলায় দুই জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে কচুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে সম্মানকাঠি গ্রামের ছলেমান শেখের ছেলে কবির শেখ (৩৬) ও খেরাজ উদ্দিন শেখের ছেলে জিল্লুর রহমান শেখ (৫৪) কে আটক করে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির বলেন, রবিবার নিহত শাহিন শেখের বাবা আঃ গফ্ফার শেখ বাদী হয়ে ১০জনের নাম উল্লেখ করে ও ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে সম্মানকাঠি এলাকা থেকে দুজনকে আটক করে। বাকী আসামীদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে রয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত শনিবার রাত সোয়া ৮টার দিকে কচুয়া উপজেলার বৈরাগীর হাট থেকে বাড়ী ফেরার পথে সম্মানকাঠি এলাকার শেরে বাংলা বিদ্যা নিকেতনের সামনে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে শাহীনকে আহত করে। পরে গুরুত্বর আহত অবস্থায় প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হলে রাত পৌনে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial