প্রধান সূচি

নিজে দুর্নীতি মুক্ত হলে দেশ থেকে দুর্নীতি দূর হবে … জেলা প্রশাসক

পিরোজপুরের জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে নিজে এবং পরিবারের ভিতর থেকে প্রতিরোধ গড়ে তুলতে পারলেই দেশ ও সমাজ থেকে দুর্নীতি দূর করা সম্ভব হবে। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়েই দুর্নীতি লাঘব হবে। নতুন প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে এখন থেকেই মনে প্রাণে প্রস্তুত করতে হবে।

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় রবিবার বিকেলে মতবিনিময় সভা অনুর্ষ্ঠিত হয়।

জেলা প্রশাসককের কার্যালয়ে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন, বিশেষ অতিথি দুর্নীতি দমন কমিশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবু সাইদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান,পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার টি এম আবুল কালাম আজাদ, দুর্নীতি দমন কমিশনের বরিশাল সজেকা’র উপ-পরিচালক এবিএম আব্দুস সবুর, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামাল হোসেন, সাব রেজিষ্ট্রার মো. সফিকুল আলম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. ইদ্রীস মিয়া, পাসপোর্ট অফিসার উত্তম কুমার দেব, সমাজ সেবা অফিসার জাকির হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি খান আলমগীর, টিআইবি’র এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিত প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মুনিরুজ্জামান নাসিম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial