প্রধান সূচি

বাগেরহাটে মেছো বাঘ হত্যা করেছে দুর্বৃত্তরা

বাগেরহাটে একটি মেছো বাঘ পিটিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে শহরের হরিণখানা এলাকায় কারিগরি কলেজের সামনের কালভার্টের উপর এ মৃত মেছো বাঘটি রেখে যায় তারা। তবে কে বা কারা মেছো বাঘটিকে হত্যা করেছে তা জানা যায়নি। খবর পেয়ে বনবিভাগ মৃত মেছো বাঘটিকে উদ্ধার করে মাটি চাপা দিয়েছে।

প্রতক্ষ্যদর্শী রিকসা চালক মুকুল শেখ বলেন, সকালে দিকে যাত্রী নিয়ে পিসি কলেজে যাওযার সময় কারিগরি কলেজের সামনে কালভার্টের উপর তিন থেকে চারজন যুবক মৃত মেছো বাঘটিকে ফেলে রেখে দ্রুত চলে যায়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ মাহমুদুল হাসান বলেন, কে বা কারা একটি মেছো বাঘকে মেরে কালভার্টের উপর রেখে গেছে এমন খবরের ভিত্তিতে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃত মেছো বাঘটিকে উদ্ধার করে। উদ্ধারের পর দেখা যায় প্রাণিটি মেছো বাঘ প্রজাতির খাটাস। তবে এটির দেহ আকৃতি মেছো বাঘের থেকে ছোট। পরে কালভার্টের পাশেই প্রানিটিকে মাটি চাপা দেয়া হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial