প্রধান সূচি

পিরোজপুরে মহিলা পরিষদের নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সপ্তাহের সমাপনি

জাতীয় সংসদে নারী আসনে সরাসরি নির্বাচন, আসন সংখ্যা বৃদ্ধি ও নির্বাচনী এলাকা পুনঃনির্ধারনের দাবীতে সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসুচি পালন শেষে সংবাদ সম্মেলন করেছে জেলা মহিলা পরিষদ। সোমবার দুপুরে বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে মহিলা পরিষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে পিরোজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি খায়জুরান দিরোজর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা আসন্ন জাতীয় সংসদে নারীদের জন্য সরসারি নির্বাচন ও নারীদের জন্য আসন সংখ্যা বৃদ্ধি করে ১৫০ করার দাবীতে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসুচির কথা উল্যেখ করেন। এসময় তিনি সপ্তাহ ব্যাপী কর্মসুচির মধ্যে মানববন্ধন, সুশিল সমাজের নাগরিকদের সাথে মতবিনিময়, সাধারন মানুষের মতাতমত সংগ্রহসহ বিভিন্ন কর্মসুচি পালন করা হয় বলে জানান।

তাদের এ দাবীর প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি খালিদ আবু, সাবেক সভাপতি এ কে আজাদ, টিআইবির এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিত, এডাবের পক্ষে রফিকুল ইসলাম পান্না, উন্নয়নকর্মী ও রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না, নারী নেত্রী লাইজু আক্তার প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial