প্রধান সূচি

Monday, March 12th, 2018

 

পিরোজপুরে দুই দিনব্যাপী শিক্ষা মেলা সম্পন্ন

স্টাফ রিপোর্টার : পিরোজপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী শিক্ষা মেলা সম্পন্ন হয়েছে। সোমবার বিকালে করিমুন্নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলা শেষ হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে এ সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমান মেলায় প্রদর্শিত ষ্টলগুলোর মধ্যে পুরষ্কার বিতরন করেন। করিমুন্নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিনিয়া কলির  সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, প্রাইমারী ট্রেনিং ইন্সটিটিউটের সহকারী সুপার এস. এম. আলমগীর হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মুনতাকিম, উপজেলা শিক্ষা অফিসার সিকদারবিস্তারিত পড়ুন


জরাজীর্ণ টিনশেড ঘরে চলছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান

জেলার নেছারাবাদ উপজেলার দৈহারি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের একটি শিক্ষা প্রতিষ্ঠান বড়ইবাড়ীর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান চলছে ভাঙ্গা-জরাজীর্ণ টিনশেড ঘরে। ৩৭ শতাংশ জমির উপর ৭০ ফুট দীর্ঘ এই টিনশেড ঘর আর কিছু আসবাবপত্র নিয়ে বিদ্যালয়ের পাঠদান শুরু হয় ১৯৮২ সালে। ঘরের সামনে ও পিছনে ভাঙ্গাচোরা বেড়া। শিক্ষকদের একটি রুমসহ শিক্ষার্থীদের ছোট ছোট তিনটি ক্লাশ রুম, অল্প কয়েকটি বেঞ্চ, টেবিল আর ব্লাক বোর্ড এই দিয়ে কোন মতে চলছে বড়ইবাড়ী আসমত আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি। ১৯৮২ সালে এলাকার শিক্ষার উন্নয়নের জন্য বড়ইবাড়ী গ্রামের কয়েকজন শিক্ষানুরাগী আসমত আলী নামে এক ব্যক্তির দান করা জমিতেবিস্তারিত পড়ুন


পাঁচ বছর ধরে চলাচলের অযোগ্য

মঠবাড়িয়ার দুই ইউনিয়নের সংযোগ ব্রিজ এখন মরণ ফাঁদ

মঠবাড়িয়ার আমড়াগাছিয়া ও বেতমোর ইউনিয়নের সংযোগ ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। উপজেলার গোলবুনিয়া সীমান্তবর্তী ও বেতমোরের জানখালী গ্রামের সাংরাইল খালের ওপর লোহার ব্রিজটি এলাকাবাসীর কাছে আতঙ্কে পরিনত হয়েছে। স্থানীয় লোকজনের চলাচলের একমাত্র মাধ্যম এ নাজুক ব্রিজটি পারাপার হতে গিয়ে প্রতিদিন কোমলমতি শিক্ষার্থী ও পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা বিরাজ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরব রয়েছে বলে একাধিক এলাকাবাসীর অভিযোগ। সরেজমিনে দেখাগেছে, পিরোজপুর জেলা পরিষদের অর্থায়নে প্রায় ২০ থেকে ২২ বছর পূর্বে নির্মিত এ লোহার ব্রিজটি গত ৪/৫ বছর আগেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ব্রিজের পাটাতন না থাকায়বিস্তারিত পড়ুন


পিরোজপুরে মহিলা পরিষদের নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সপ্তাহের সমাপনি

জাতীয় সংসদে নারী আসনে সরাসরি নির্বাচন, আসন সংখ্যা বৃদ্ধি ও নির্বাচনী এলাকা পুনঃনির্ধারনের দাবীতে সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসুচি পালন শেষে সংবাদ সম্মেলন করেছে জেলা মহিলা পরিষদ। সোমবার দুপুরে বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে মহিলা পরিষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে পিরোজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি খায়জুরান দিরোজর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা আসন্ন জাতীয় সংসদে নারীদের জন্য সরসারি নির্বাচন ও নারীদের জন্য আসন সংখ্যা বৃদ্ধি করে ১৫০ করার দাবীতে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসুচির কথা উল্যেখ করেন।বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়া পৌরবাসীর নাগরিক সেবা ব্যাহত

সরকারী কোষাগার থেকে বেতনের দাবীতে পৌর কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে ঢাকায় অবস্থান করায় মঠবাড়িয়া পৌরবাসী চরম দূর্ভোগে পড়েছে। গত চার দিন ধরে শহর পরিস্কার না করায় এবং রাতে সড়ক বাতি না দেয়ায় ভোগান্তির মধ্যদিয়ে দিনপার করছে পৌরবাসী। এছাড়া পৌরসভার সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকায় জন্ম নিবন্ধন সনদ, ওয়ারিস সনদ, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন নাগরিক সেবা না পেয়ে পৌরবাসীর মাঝে সৃষ্টি হচ্ছে চাপা ক্ষোভ। শহরের একাধীক ব্যবসায়ীরা জানান, গত কয়েকদিন ধরে রাস্তার ময়লা আবর্জনা অপসারন না করায় দূর্গন্ধের সৃষ্টি হয়েছে। ফলে ব্যবসা প্রতিষ্ঠানে বসে কাজ করা সম্ভব হয়ে পরেছে। পৌরসভার প্যানেল মেয়র মঞ্জুর রহমানবিস্তারিত পড়ুন


মাদক বিরোধী শপথ নিল কাউখালীর শিক্ষার্থীরা

‘মাদককে না বলি’ এই শ্লোগানকে সামনে রেখে কাউখালীতে শপথ নিল উপজেলার কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকাল দশটায় স্কুল মাঠে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান বিদ্যালয়ের ১০ম শ্রেনীর শিক্ষার্থী মোঃ সাব্বির। কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি সামাজিক উদ্যোক্ত আঃ লতিফ খসরু এ মাদক বিরোধী অনুষ্ঠানের আয়োজন করেন। এসময় তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। এ কার্যক্রম পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি স্কুলে নিয়ে যাওয়া হবে। পরে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে মাদক বিরোধী আন্দোলন গড়ে তোলার আহবান জানান। শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করার আগে মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে বক্তব্যবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ছয় দিনব্যাপি তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন

ভান্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকার কালিমা চত্বরে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ছয় দিনব্যাপি ১৮তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। হযরহ মাওলানা আলতাফ হোসেন সিকদারের সভাপতিত্বে রবিবার রাতে মাহফিলের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। বাসস্ট্যান্ড মসজিদের খতিব মাওলানা আসলাম হোসাইন বেলালী’র সার্বিক পরিচালনায় আখেরী মোনাজাত করেন হযরত মাওলানা আবুল কাসেম আশরাফী। মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত এ ছয় দিনে সুরা আননিসার ১০১ আয়াত থেকে শুরু করে পর্যায় ক্রমে বয়ান পেশ করেন মাওলানা আব্দুল হাই নেছারী, আমিনুল ইসলাম, মুসাবিন কাসেম, আবুলবিস্তারিত পড়ুন


মায়ের চরণ ধুয়ে দিল চিতলমারীর দুই শতাধিক শিক্ষার্থী

নিজ হাতে আনুষ্ঠানিক ভাবে মায়ের চরণ ধুয়ে দিল দুই শতাধিক শিক্ষার্থী আর মা সন্তানের সুন্দর ভবিষ্যত কামনা তাদের মুখে তুলে দিলেন মিষ্টি। সোমবার সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত মা সমাবেশ উপলক্ষে ‘চরণ তলে’ অনুষ্ঠানে স্কুলের দুই শতাধিক শিক্ষার্থী তাদের নিজ হাতে মায়ের চরণ ধুয়ে মায়ের কাছে দোয়া কামনা করে। উপস্থিত মায়েরা সন্তানের মুখে মিষ্টি তুলে দিয়ে তাদের সুন্দর ভবিষ্যত কামনা করেন। অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সভাপতি লায়েক আলী মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial