প্রধান সূচি

মঠবাড়িয়ায় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

মঠবাড়িয়ার সাফা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন শনিবার সম্পন্ন হয়েছে। সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ৮শত ৩৬ জন ভোটারের মধ্যে ৭ শত ২৭ জন অভিভাবক ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে ছয়জন প্রার্থীর মধ্যে সাধারণ অভিভাবক সদস্য পদে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানাউল্লাহ ছানু, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুদ রানা, ব্যবসায়ী কামরুল হাসান সবুজ ও এমাদুল হক বাদল নির্বচিত হন। এ ছাড়া দাতা সদস্য পদে আঃ কুদ্দুস বাচ্চু বেপারী ও সংরক্ষিত মহিলা অভিভাবক পদে জুয়েলা বেগম বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial