প্রধান সূচি

পিরোজপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বিএনপি অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের পোস্ট অফিস সড়কে জেলা বিএনপির কার্যালয়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ-সভাপতি এডভোকেট আবুল কালাম আকন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজউদ্দিন রানা, জেলা যুবদলের কো-আহবায়ক এডভোকেট মনিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি না দেয়া হলে কঠোর কর্মসূচি পালন করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial