প্রধান সূচি

ইন্দুরকানীতে পাচিং ও নেরিকা চাষ উৎসব

“ধান চাষ যেখানে ডাল পোত সেখানে” এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে পাচিং ও নেরিকা ধান চাষ উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার পত্তাশী এলাকায় পাচিং ও নেরিকা ধান চাষ উৎসব পালিত হয়। ধান ক্ষেতে পাচিং (ডাল পোতা) করলে পাখি ডালে বসে ক্ষতিকর পোকা খেয়ে ফসলের অবস্থা ঠিক রাখে। অপরদিকে ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে নেরিকা ধানের চাষের জন্য কৃষদেরকে উদ্ধুদ্ধকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে ব্যাপক ফলনশীল নেরিকা ধান চাষে কৃষকদের দিক নির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদীন ভূইয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রুহুল আমিন হাওলাদার, এসএপিপিও সাইদুর রহমান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা রেজাউল করিম, কৃষক লালোয়ার হোসেন, সাখাওয়াত শেখ, সোহেল হোসেন সহ বিভিন্ন ব্লকের কৃষকবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial