প্রধান সূচি

আন্তর্জাতিক নারী দিবসে পিরোজপুরে নারী উন্নয়ন মেলা

‘সময় এখন নারীর, উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম শহরের কর্মজীবন ধারা’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পিরোজপুরে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী দিবস ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।

জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, বিভিন্ন বেসরকারী সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন শেনী ও পেশার মানুষের অংশগ্রহণে বৃহস্পতিবার সকালে এক বর্নাঢ্য র‌্যালী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন্ সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী। বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, আওয়ামী লীগ নেত্রী সাহিদা বারেক, পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন, এনজিও প্রতিনিধি রফিকুল ইসলাম পান্না, শামিমা রানী।

সভায় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, নিজেদের অধিকার আদায়ে নারীদের সোচ্চার হতে হবে, এসডিজি অর্জনে বিভিন্ন কর্মকান্ডে নারীদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার একটি যুগোপযোগী জাতীয় নারী উন্নয়ন নিতিমালা ২০১১, পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা বিধিমালা ২০১৩, বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ প্রনয়ণ করেছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শহিদ মিনার প্রাঙ্গনে ১৫টি ষ্টল নিয়ে শুরু হয়েছে দিনব্যাপি নারী উন্নয়ন মেলা। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।

ডাক দিয়ে যাই, রিক, সকলের জন্য কল্যাণ, নারী কল্যাণ সমিতি, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন ষ্টলে বিভিন্ন ধরনের প্রদর্শনী দেখতে নারীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial