ভান্ডারিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
পিরোজপুরের ভান্ডারিয়ায় বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্বেচ্ছাসেবী নারী সংগঠনের অংশগ্রহনে নারী উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ও ষ্টল পরিদর্শন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় “সময় এখন নারীর : উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবন ধারা” এ প্রতিপাদ্য বিষয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার,ওসি মো. শাহাবুদ্দিন, সাবেক সদর ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, নদমুলা ইউপি চেয়ারম্যান মো. শফিকুল কবির বাবুল তালুকদার, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, ইকড়ি চেয়ারম্যান মো. হুমাউন কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌমিতা নাজনীন প্রমূখ।
সভায় সরকারি, বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মেলায় ৮টি ষ্টলে উপজেলার বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবী নারী সংগঠনের উদ্যোগে নিজেদের তৈরি কারুকাজ খচিত কাঁথা, ফুলদানি, নারীদের হ্যান্ডব্যাগসহ বিভিন্ন সামগ্রী স্থান পায়।
