ব্রাক্ষ্মণকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), পিরোজপুর এর সহযোগিতায় পিরোজপুর পৌরসভার ১৫নং ব্রাহ্মণকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এরিয়া ম্যানেজার-সিই পুলক রঞ্জন পালিত এর সঞ্চালনায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভিভাবক কমিটির সভাপতি সরদার ইদ্রিস আহমদ। অনুষ্ঠানে শতাধিক মা ও অভিভাবকবৃন্দ অংশগহণ করে বিদ্যালয় সম্পর্কিত বিভিন্ন পরামর্শ ও সমস্যা তুলে ধরেন। সমাবেশের পরে সমাপনী ও বার্ষিক পরীক্ষায় ভাল ফলাফলের জন্য ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়।
সমাবেশে বিদ্যালয়ের অগ্রগতি, বর্তমান অবস্থা এবং বিরাজমান সমস্যা নিয়ে আলোচনা করেন প্রধান শিক্ষক নিহার কনা মুখার্জী। তিনি বলেন সমাপনী পরীক্ষায় তার বিদ্যালয় থেকে থেকে শিক্ষার্থীরা ভাল ফলাফল করেছে এবং পড়াশুনার মান বৃদ্ধি পেয়েছে। তিনি স্কুলের বিরাজমান সমস্যাসমূহ উল্লেখ করে তা সমাধানের জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। প্রধান শিক্ষকের পাশাপাশি বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ শিক্ষার মান, উপস্থিতি এবং পরিকল্পনা বিষয়ে বক্তব্য রাখেন।
সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক এর শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহবায়ক খায়জুরান দিরোজ।
