প্রধান সূচি

পাইকগাছায় সাবেক এমপির মতবিনিময় ও গণসংযোগ

আগামী ৩ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছার আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেছেন সাবেক সংসদ সদস্য এডভোকেট সোহরাব আলী সানা। তিনি সোমবার সকালে আইনজীবী কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এরআগে রবিবার বিকেলে তিনি উপজেরার লতার শামুকপোতা বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে প্রধানমন্ত্রীর খুলনার সফর সফল করার আহ্বান জানান। একই সাথে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী কর্তৃক দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আনোয়ার ইকবাল মন্টু, আনন্দ মোহন বিশ্বাস, ইকবাল হোসেন খোকন, বেনজির আহম্মেদ বাচ্চু, জিএম ইকরামুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, এডভোকেট চিত্তরঞ্জন সরকার, প্রভাষক ময়নুল ইসলাম, গাজী শফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মারুফ বিল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আবুল কালাম আজাদ, মহিলা লীগের সভাপতি মাসুমা বেগম, ইউপি সদস্য রাজিব গোলদার, রবীন্দ্রনাথ, সঞ্জয়, মিন্টু, আলমগীর খলিফা, ছাত্রলীগ নেতা নিত্যনন্দ দাশ, সুদেব ঘোষ, শুভংকর রায়, জাহাঙ্গীর, মুজাহিদ, তারিক আহম্মেদ, শেখ আহসানুর রহমান, মনিরুল ইসলাম, মিন্টু মিস্ত্রী, বিজয় মন্ডল, মঞ্জুরুল ইসলাম ও শাহজাদা তুরাগ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial