প্রধান সূচি

স্বরূপকাঠিতে এ্যাডঃ শ. ম. রেজাউল করিমের মত বিনিময় সভা

স্বরূপকাঠি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অন্যান্যে সংগঠনের সাথে মত বিনিময় সভা করেছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ শ. ম. রেজাউল করিম। উপজেলা আওয়ামীলীগ ও দলটির সহযোগী অন্যান্যে সংগঠনের আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকালে উপজেলার জগন্নাথকাঠি বন্দরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী অন্যান্যে সংগঠনের তৃনমুল নেতা-কর্মীদের সাথে তিনি এ মতবিনিময় সভা করেন। এসময় যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দরা শ. ম. রেজাউল করিমকে ফুলেল শুভেচ্ছা জানান।

এর আগে তিনি দুপুরে ছারছীনা দরবার শরীফে পৌছে পবিত্র জুমা নামাজ আদায় করেন। পরে সেখান থেকে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ হাওলাদারের কবর জিয়ারত করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃ হামিদের সভাপতিত্বে বক্ত্যব্যে রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক সালাম সিকদার, যুগ্ন সম্পাদক এস এম মুইদুল ইসলাম, জেলা কৃষকলীগের সদস্য এস.এম. শাহজাহান প্রমুখ।

এসময় বক্তারা তাদের বক্ত্যব্যে প্রিয় নেতার কাছে দলীয় নানা দুঃখ কষ্টের কথা তুলে ধরেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial