Friday, February 16th, 2018
ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে ৫টি দোকান ভষ্মিভূত
ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাসপাতাল) সংলগ্ন ৫টি দোকান ভষ্মিভূত হয়েছে। বৃহস্পতিবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীগণ। স্থানীয় ও ফায়ার স্টেশন সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনা স্থলে গিয়ে প্রায় দের ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা কাঞ্চন আলী মৃধা জানান, আগুনে দিপকের মুদি মনোহরির দোকান, রায়হান, সৈয়দ আলী, হুমায়উনের ওষধের দোকান এবং রুবেল এর ইলেক্ট্রিকের দোকান ভষ্মিভূত হয়। আর এতে ৯ লাখ ৭৬বিস্তারিত পড়ুন
সুন্নাতে নববীর আদর্শ বাস্তবায়নই আমাদের লক্ষ্য … ছারছীনার পীর ছাহেব
আমীরে হিযবুল্লাহ, মুজাদ্দিদে যামান ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.) বলেছেন- আলেম-ওলামা, মুফতী, মুহাদ্দিস নামধারী একদল লোক বলে বেড়ায়- সাহাবায়ে কেরাম সমালোচনার উর্দ্ধে নয়। পূর্ববর্তী ওলী-আউলিয়ায়ে কেরামগণ তেমন কিছু জানে না। তারা ভুল করেছে (নাউজুবিল্লাহ)। এরাই মানুষকে দাওয়াত দিয়ে বিভ্রান্ত করছে। যার ফলে মানুষ আজ পথভ্রষ্ট হয়ে দিন দিন বিপথগামী হচ্ছে। এরা ইসলামের কঠিন দুশমন। ইসলামকে এরাই ধ্বংস করছে। এদের থেকে প্রত্যেককে সাবধান হতে হবে। শুক্রবার বরগুনা জেলার আমতলী উপজেলাধীন আমড়াগাছিয়া হুসাইনপুরস্থ খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের তিন দিনব্যাপী বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের আখেরী মুনাজাতেরবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে এ্যাডঃ শ. ম. রেজাউল করিমের মত বিনিময় সভা
স্বরূপকাঠি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অন্যান্যে সংগঠনের সাথে মত বিনিময় সভা করেছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ শ. ম. রেজাউল করিম। উপজেলা আওয়ামীলীগ ও দলটির সহযোগী অন্যান্যে সংগঠনের আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে উপজেলার জগন্নাথকাঠি বন্দরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী অন্যান্যে সংগঠনের তৃনমুল নেতা-কর্মীদের সাথে তিনি এ মতবিনিময় সভা করেন। এসময় যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দরা শ. ম. রেজাউল করিমকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে তিনি দুপুরে ছারছীনা দরবার শরীফে পৌছে পবিত্র জুমা নামাজ আদায় করেন। পরে সেখান থেকে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলাবিস্তারিত পড়ুন
শিশু অঙ্গনের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
শিশু নাট্য প্রতিযোগীতা ও সাংস্কৃতিক সন্ধ্যা পালিত
শিশু অঙ্গন এর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিশু নাট্য প্রতিযোগীতা ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে শিশু নাট্য প্রতিযোগীতার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু হয়। বাগেরহাট থিয়েটারের প্রতিষ্ঠাতা শেখ নজরুল ইসলাম শিশু নাট্য প্রতিযোগীতার উদ্ভোধন করেন। শিশু নাট্য প্রতিযোগীতায় শ্রেষ্ঠনাট্য দল হিসাবে শহীদ নায়েক আব্দুর জব্বার মাধ্যমিক বিদ্যালয় এর নাট্য দল। ২য় হয়েছেন বাসাবাটি মাধ্যমিক বিদ্যালয়ের নাট্যদল। সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার বাগেরহাট সদর সার্কেল মোঃ সাহাদৎ হোসেন পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এ সময় বক্তৃতা করেন শিশু অংগন এর নির্বাহী পরিচালক মোঃবিস্তারিত পড়ুন
