প্রধান সূচি

সন্তানদের সঠিক পথে পরিচালিত করতে সাংস্কৃতিক ও ক্রীড়ার বিকল্প নাই … জিয়াউল আহসান গাজী

জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী বলেছেন, আমাদের সন্তানদের মাদকের হাত থেকে বাঁচিয়ে সঠিক পথে পরিচালিত করতে সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের দিকে এগিয়ে আসতে হবে। এর কোন বিকল্প নাই। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত জেলা আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি অভিভাবকদের উদ্দেশ্য করে এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার ভিশণ ২০২১ বাস্তবায়ন করেতে হলে লেখা পাড়ার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের দিকে জোর দিতে হবে। তা না হলে ভবিষ্যৎ প্রযন্ম পিছিয়ে পরবে। তারা পিছিয়ে পড়লে দেশও উন্নয়ন থেকে পিছিয়ে পড়বে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এম মিজানুর রহমান। এসময় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মুন্তাকিমসহ জেলার সকল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও শিক্ষকদের উপস্থিতে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় জেলা পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial