Thursday, February 15th, 2018
স্বরূপকাঠিতে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরন
স্বরূপকাঠিতে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নব নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মোস্তাফিজুর রহমান ওই কম্বল বিতরন করেন। উপজেলা কমান্ডার মোঃ জাহীদ হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশেষ অতিথি পিরোজপুর জেলা কমান্ডের সাবেক কমান্ডার গৌতম নারায়ন রায় চৌধূরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কাওসার হোসেন। মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, ডেপুটি কমান্ডার মোঃ আব্দুর রাজ্জাক, সাবেক কমান্ডার মোঃ মজিবুর রহমান প্রমুখ।
সন্তানদের সঠিক পথে পরিচালিত করতে সাংস্কৃতিক ও ক্রীড়ার বিকল্প নাই … জিয়াউল আহসান গাজী
জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী বলেছেন, আমাদের সন্তানদের মাদকের হাত থেকে বাঁচিয়ে সঠিক পথে পরিচালিত করতে সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের দিকে এগিয়ে আসতে হবে। এর কোন বিকল্প নাই। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত জেলা আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি অভিভাবকদের উদ্দেশ্য করে এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার ভিশণ ২০২১ বাস্তবায়ন করেতে হলে লেখা পাড়ার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের দিকে জোর দিতে হবে। তা না হলে ভবিষ্যৎ প্রযন্ম পিছিয়েবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় সরকারী জমিতে আওয়ামী লীগ নেতার নির্মাণাধীন পাকা স্থাপনা গুড়িয়ে দিয়েছে প্রশাসন
মঠবাড়িয়ার ধানীসাফা বাজারে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা সরকারি জমি দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ শুরু করলে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্মাণাধীন পাকা স্থাপনার পিলার ভেঙে গুড়িয়ে দেয় এবং নির্মাণ সামগ্রী জব্দ করেন। জানাগেছে, উপজেলার ধানীসাফা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাসুদ রানা ধানীসাফা বাজারের সুপারীহাট সংলগ্ন চরের ২০০১নং দাগের (মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের পাশে) কয়েক লাখ টাকা মূল্যের সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন। বিষয়টি এলাকাবাসী বরিশাল বিভাগীয় কমিশনারকে অবহিত করলে তার নির্দেশে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ওই স্থাপনার নির্মাণবিস্তারিত পড়ুন
দপ্তরীকে অব্যাহতি দিতে ষড়যন্ত্র
পাইকগাছায় হোগলারচক স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ
পাইকগাছার হোগলারচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ের দপ্তরী (কাম) নৈশ প্রহরী হীরক জ্যোতি মন্ডলকে চাকুরিতে যোগদানের প্রায় ৬ মাসপর ষড়যন্ত্রমূলক ভাবে অব্যাহতি দেওয়ার পায়তারা করছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করে সভাপতির পদত্যাগ ও প্রধান শিক্ষকের অপসারণ দাবী করে হীরকের চাকুরি বহাল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এ দিন প্রধান শিক্ষককে সারাদিন স্কুলে পাওয়া যায়নি। তিনি অন্যত্র গা’ঢাকা দিয়েছেন বলে জানাগেছে। সূত্রমতে, উপজেলার গড়ইখালী ইউনিয়নের হোগলারচক গ্রামের মৃত শেখর চন্দ্র মন্ডলের ছেলে হীরক জ্যোতি মন্ডল গত ১৬/০৮/২০১৭ তারিখেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় সরিষা ফুলের হলদে মাঠ কৃষকদের সাফল্যের স্বপ্ন দেখায়
ক্ষুদ্র শষ্য সরিষা চাষ করে সাফল্যের স্বপ্ন দেখছে মঠবাড়িয়ার কৃষকরা। কম খরচে বেশী উৎপাদন এবং লাভজনক হওয়ায় কৃষকদের মধ্যে সরিষা চাষে দিন দিন আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, গত বছর উপজেলার ১১টি ইউনিয়নে সাড়ে ৭ হাজার একর জমিতে বারি সরিষা-১৪ চাষ করে ২০টনের বেশী উৎপাদন হয়। এবছর প্রায় ৮ হাজার একর জমিতে বারি সরিষা-১৪ চাষ করা হয়েছে। প্রতি একরে সরিষা উৎপন্ন হয় ৬ শত কেজি। বাজারে প্রতি কেজি বিক্রি হয় ৫০/৬০ টাকা। সরিষা ভাঙ্গলে প্রতি একরে তৈল আসে (৬০০ কেজি সরিষা) ৪০/৪৫ কেজি। প্রতি কেজি সরিষার তৈলবিস্তারিত পড়ুন
পাইকগাছায় গড়ইখালী ইউনিয়ন আ’লীগের জনসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সংসদ নির্বাচনকে সামনে রেখে গড়ইখালী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় কুমখালী আদর্শ নিু মাধ্যমিক বিদ্যালয় মাঠে গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন, আ’লীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক মলঙ্গী, গাজী মিজান, এসএম আয়ুব আলী, আক্তার হোসেন গাইন, বিএম শফি বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমান। বক্তব্য রাখেন, অর্ধেন্দু শেখর মন্ডল, বিশ্বাস জাহিদুল ইসলাম, রমেশচন্দ্র বর্মন, কাজল রানী বর্মণ, সীমা বিশ্বাস, তরিকুল ইসলাম, শেখ মাসুদুর রহমান, আসিফ ইকবালবিস্তারিত পড়ুন
পাইকগাছা উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভা
পাইকগাছা উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির এক সভা বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ইউএনও মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহিদ ইকবাল, থানার সেকেন্ড অফিসার এসআই মোমিন উদ্দীন, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, প্রকাশ ঘোষ বিধান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, ডিলার নূর ইসলাম, রাম প্রসাদ পাল, আজহারুল ইসলাম লাভলু ও কৃষক প্রতিনিধি সবুর মোড়ল। সভায় বরাদ্দকৃত সার নির্ধারিত এলাকার বাইরে যাতে বিক্রি না হয় এবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় তারিন হোসেন কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নে দৈনিক ইত্তেফাক পাবলিকেশন্স লিঃ এর পরিচালক তারিন হোসেন প্রতিষ্ঠিত তারিন হোসেন কিন্ডার গার্টেন ও কেজি স্কুলের আয়োজনে বৃহস্পতিবার এ বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যলয়ের ক্ষুদে শিক্ষার্থীদের পাঠদানে আরো বেশি উৎসাহ যোগাতে শিক্ষক, ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের সমন্বয়ে এ বনভোজনের আয়োজন করা হয়। রাত পোহাতেই স্কুল মাঠের আ¤্রকাননে শিক্ষক, অবিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যরা বেশ উৎসাহ উদ্দিপনা নিয়ে এক দিকে রান্না বান্নার সমারোহ চালান, অন্যদিকে সকল ক্ষুদে শিক্ষার্থীরা হৈ হুল্লুরে সময় কাটাতে থাকে। রান্না শেষে দুপুরে স্কুল মিলনায়তনে ক্ষুদে শিক্ষার্থীদের আনন্দ ভাগা ভাগি করে নিতে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলাবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে শ্বশুর বাড়ি যেতে বাঁধা দেয়ায় গৃহবধূর আত্মহত্যা
ইন্দুরকানীতে শ্বশুর বাড়ি যেতে বাঁধা দেয়ায় পিতা-মাতার সাথে অভিমান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভবানীপুর গ্রামের বাবুল হাওলাদারের মেয়ে মারুফা আক্তার (১৪) গলায় ওড়না পেচিয়ে বাড়ির পার্শ্ববর্তী বাগানের বাতাবী লেবু গাছের সাথে ফাসঁ দিয়ে আত্মহত্যা করে। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গৃহবধূ স্বামীর সাথে শ্বশুর বাড়িতে যেতে চাইলে তার পিতা-মাতা বাঁধা দেয়ায় সে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেয়। গৃহবধূর স্বামী তৌহিদুল ইসলাম খান জানান, কয়েকদিন পূর্বে আমার বোন তাকে নিতে আসলে আমার স্ত্রী যেতে চাইলেও পরিবার থেকে তাকে যেতে দেয়নি। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবিস্তারিত পড়ুন
নাজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রশ্নের সেট পরিবর্তনের দায়ে ৫ শিক্ষার্থী বহিস্কার
নাজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রশ্নের সেট পরিবর্তন করে পাশের শিক্ষার্থীর সেট অনুযায়ী উত্তরপত্র পূরণ করার দায়ে পাঁচজন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সদরের সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝুমুর বালা তাদের বহিস্কার করেন। বহিস্কৃতদের মধ্যে এমরান শেখ ও সাগর উপজেলার দীঘিরজান মাধ্যমিক বিদ্যালয়, মিরন শেখ ও মিরন খান উপজেলা শ্রীরামকাঠী ইউজেকে মাধ্যমিক বিদ্যালয় এবং অমিত মন্ডল উপজেলার দক্ষিণ গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝুমুর বালা বলেন, পরীক্ষা কেন্দ্রে প্রশ্নের সেট পরিবর্তন করে পাশের শিক্ষার্থীর সেটবিস্তারিত পড়ুন
