ইন্দুরকানীতে শ্বশুর বাড়ি যেতে বাঁধা দেয়ায় গৃহবধূর আত্মহত্যা
ইন্দুরকানীতে শ্বশুর বাড়ি যেতে বাঁধা দেয়ায় পিতা-মাতার সাথে অভিমান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভবানীপুর গ্রামের বাবুল হাওলাদারের মেয়ে মারুফা আক্তার (১৪) গলায় ওড়না পেচিয়ে বাড়ির পার্শ্ববর্তী বাগানের বাতাবী লেবু গাছের সাথে ফাসঁ দিয়ে আত্মহত্যা করে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গৃহবধূ স্বামীর সাথে শ্বশুর বাড়িতে যেতে চাইলে তার পিতা-মাতা বাঁধা দেয়ায় সে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেয়।
গৃহবধূর স্বামী তৌহিদুল ইসলাম খান জানান, কয়েকদিন পূর্বে আমার বোন তাকে নিতে আসলে আমার স্ত্রী যেতে চাইলেও পরিবার থেকে তাকে যেতে দেয়নি।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন জানান, পিতা-মাতার সাথে অভিমান করে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে। এ ঘটনায় ইন্দুরকানী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
Please follow and like us:
« নাজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রশ্নের সেট পরিবর্তনের দায়ে ৫ শিক্ষার্থী বহিস্কার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় তারিন হোসেন কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত »
