প্রধান সূচি

ভান্ডারিয়ায় তারিন হোসেন কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নে দৈনিক ইত্তেফাক পাবলিকেশন্স লিঃ এর পরিচালক তারিন হোসেন প্রতিষ্ঠিত তারিন হোসেন কিন্ডার গার্টেন ও কেজি স্কুলের আয়োজনে বৃহস্পতিবার এ বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যলয়ের ক্ষুদে শিক্ষার্থীদের পাঠদানে আরো বেশি উৎসাহ যোগাতে শিক্ষক, ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের সমন্বয়ে এ বনভোজনের আয়োজন করা হয়।

রাত পোহাতেই স্কুল মাঠের আ¤্রকাননে শিক্ষক, অবিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যরা বেশ উৎসাহ উদ্দিপনা নিয়ে এক দিকে রান্না বান্নার সমারোহ চালান, অন্যদিকে সকল ক্ষুদে শিক্ষার্থীরা হৈ হুল্লুরে সময় কাটাতে থাকে। রান্না শেষে দুপুরে স্কুল মিলনায়তনে ক্ষুদে শিক্ষার্থীদের আনন্দ ভাগা ভাগি করে নিতে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী, সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুদ্দিন গিয়াস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন, ভান্ডারিয়া সদরের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান টুলু প্রমুখ। এসময় ভিটাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মশিউর রহমান মৃধাকে অভ্যর্থনা জানান অধ্যক্ষ আব্দুর রব হাওলাদার।

উল্লেখ্য, গ্রামীণ জনপদের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও হত দরিদ্র শিশুদের শিক্ষার পরিবেশে বেড়ে ওঠার লক্ষ্যে ২০০৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial