Thursday, February 15th, 2018
ইন্দুরকানীতে এক দাখিল পরীক্ষার্থী বহিস্কার
ইন্দুরকানীতে নকল করার অপরাধে এক দাখিল পরীক্ষার্থী বহিস্কার করেছে দায়িত্বরত কর্মকর্তা। বৃহস্পতিবার ইন্দুরকানী কলেজ দাখিল পরীক্ষা কেন্দ্রে ইংরেজী ১ম পত্রের পরীক্ষায় পশ্চিম চরণী পত্তাশী রহিম উদ্দিন স্মৃতি দাখিল মাদ্রাসার ছাত্র মোঃ সোলায়মান নকল করায় তাকে বহিস্কার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব অহম্মেদের নির্দেশে দায়িত্বরত কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম তাকে বহিস্কার করেন। কেন্দ্র সচিব মাওলানা মোঃ শাহ আলম হাওলাদার জানান, ওই পরীক্ষার্থীর কাছে নকল পাওয়ায় তাকে বহিস্কার করা হয়েছে।
ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে
২৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে তিন দিনব্যাপী ২৯তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়েছে। কলেজ কতৃপক্ষের উদ্যোগে বৃহস্পতিবার সকালে কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি জাতীয়পার্টি জেপির উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল হক মনি জোমাদ্দার। এসময় ক্রীড়া পতাকা উত্তোলন করেণ অনুষ্ঠানের সভাপতি কলেজ অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন মামুন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জেপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, উপাধ্যক্ষ মোঃ আবু জাফর, কলেজ পরিচালনা কমিটির সদস্য মাওলানা আলতাফ হোসেন,বিস্তারিত পড়ুন
