প্রধান সূচি

পাইকগাছায় গড়ইখালী ইউনিয়ন আ’লীগের জনসভা অনুষ্ঠিত

পাইকগাছায় সংসদ নির্বাচনকে সামনে রেখে গড়ইখালী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় কুমখালী আদর্শ নিু মাধ্যমিক বিদ্যালয় মাঠে গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন, আ’লীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক মলঙ্গী, গাজী মিজান, এসএম আয়ুব আলী, আক্তার হোসেন গাইন, বিএম শফি বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমান।

বক্তব্য রাখেন, অর্ধেন্দু শেখর মন্ডল, বিশ্বাস জাহিদুল ইসলাম, রমেশচন্দ্র বর্মন, কাজল রানী বর্মণ, সীমা বিশ্বাস, তরিকুল ইসলাম, শেখ মাসুদুর রহমান, আসিফ ইকবাল রনি, জাহিদুল আলম, সঞ্জয় ঘোষ, দিপক ঘুরামী, অসীম কুমার রায়, গাউসুল রহমান বিশ্বাস, ছাত্রলীগনেতা সমীর, মেহেদী হাসান, সরদার রাসেল ও রেজাউল ইসলাম রেজা। জনসভায় বক্তারা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচনে বর্তমান সংসদ সদস্য নূরুল হককে নৌকা প্রতিকের প্রার্থী মনোনীত ও গড়ইখালীর সীমান্তবর্তী গাংরখী (শালিকখালী) নদী অবমুক্ত ঘোষণা করার জন্য জোর দাবী জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial