প্রধান সূচি

চিতলমারীতে শহীদ মানিক মিয়া ও হাজেরা মানিক স্মৃতিসংসদ ভবন নির্মাণের উদ্বোধন

বাগেরহাটের চিতলমারী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার বঙ্গশার্দুল শহীদ সুঃ মেজর জয়নুল আবেদীন (মানিক মিয়া) ও হাজেরা মানিক স্মৃতিসংসদ ভবন নির্মাণের উদ্ধোধন করা হয়েছে। স্বাধীনতার দীর্ঘদিন পর হলেও শহীদ সুঃ মেজর জয়নুল আবেদীনের জন্মস্থান চিতলমারীতে এই স্মৃতিসংসদ ভবন নির্মাণের উদ্যোগ নেয়ায় এলাকার মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের লোকজন উৎসাহ প্রকাশ করেছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বাবুল হোসেন খাঁন, আওয়ামীলীগের যুগ্মসম্পাদক শেখ কেরামত আলী, শ্রমিকলীগের সভাপতি মোঃ শেখ আতিয়ার রহমান, স্মৃতিসংসদের সহসভাপতি লিয়াকত আলী খান, স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক শামসুদ্দোহা বাঙ্গালী, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ একরামুল হক মুন্সি, পংকজ মন্ডল, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মুন্সী, শ্রমিকলীগের সহ-সভাপতি হাসমত আলী খান, স্মৃতি সংসদের নির্বাহী সদস্য মোঃ রবিউল ইসলাম খাঁন, সদস্য মাহিতুল ইসলাম, মোঃ শাহীন হোসেন, মোঃ ইব্রাহীম শেখ, মোঃ অহিদুজ্জামান প্রমূখ।

একাত্তরের ৪ঠা এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালে পাকবাহিনীর সাথে খুলনার গল্লামারী বেতার কেন্দ্রের কাছে সম্মূখযুদ্ধে চিতলমারীর সন্তান শহীদ সুঃ মেজর জয়নুল আবেদীন (মানিক মিয়া) শত্রুদের গুলিতে নির্মমভাবে নিহত হন। তার মৃত্যুর খবরে স্ত্রী হাজেরা মানিক সঙ্গা হারিয়ে তৎক্ষণাৎ মারা যান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial