প্রধান সূচি

মঠবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ ॥ আটক ৫

মঠবাড়িয়া উপজেলায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি থেকে পৌর বিএনপির সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ৫ জন আটক করেছে পুলিশ। শনিবার সকালে বেগম খালেদা জিয়াকে কারাদ- দেওয়ার প্রতিবাদ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলালের নেতৃত্বে মিছিল করার সময় শহরের বহেরাতলা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নবী হোসেন ও যুবদল কর্মী মোঃ রাসেল। এছাড়া শুক্রবার দিবাগত রাতে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম ও পৌর সভার ৫ নম্বর ওয়ার্ডের যুবদল সভাপতি খায়রুল আলম পিন্টুকে গ্রেফতার করে পুলিশ।

এব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলাল জানান, দলীয় নেতা কর্মীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করে শহরের বহেরাতলা পথসভা করেন। এসময় পুলিশ বিএনপির নেতা কর্মীদের ধাওয়া করে তাদের আটক করে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে. এম তারিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial