প্রধান সূচি

Saturday, February 10th, 2018

 

ব্যবসায়ীদের জেল জরিমানা করা আমাদের উদ্দেশ্য নয় …. জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী

ব্যবসায়ীরা দেশে সম্পদ। অহেতুক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবসায়ীদের জেল জরিমানা করা আমাদের উদ্দেশ্য নয়। শনিবার পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির আয়োজনে জেলা শিল্পকলা একডেমী মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় ব্যবসায়ীদের ভ্রাম্যমান আদালত নিয়ে বক্তব্যের জবাবে জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এসময় তিনি বলেন, এখন থেকে প্রথমে ব্যবসায়ীদের সতর্ক করা হবে এবং আইনের বিভিন্ন দিক সম্পর্কে সচেতন করা হবে। তারপরেও ব্যবসায়ীরা পরিবর্তন না হয়ে আইনের বিধি বিধান অমান্য করলে জেল জরিমানা করা হবে। দেশের উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা নিয়ে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা মধ্যমবিস্তারিত পড়ুন


পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শহরের একমাত্র বিনোদন কেন্দ্র ডিসি পার্কে এ বনভোজনের আয়োজন করেন প্রেসক্লাবের নির্বাহী কমিটি। অনুষ্ঠিত বনভোজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, পৌর মেয়র আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামাল হোসেন, সনাক সভাপতি এ্যাডভোকেট এম এ মান্নান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট খান মোঃ আলাউদ্দিন, এনএসআই উপ-পরিচালক মিজানুর রহমান প্রমুখ। এছাড়া জেলার সকল উপজেলা প্রেসক্লাব থেকেবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র নিদের্শে ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার গৌরীপুর ইউনিয়নের পূর্ব-মাটিভাঙ্গা গ্রামের তহসিলদার বাড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ তিনটি পরিবারের মাঝে প্রত্যেককে দুই বান্ডিল ঢেউটিন এবং ছয় হাজার টাকার চেক বিতরণ করা হয়। শনিবার দুপুরে ক্ষতিগ্রস্থ মোঃ কামরুজ্জামান, মোঃ আব্বাস আলী ও মোঃ বেলায়েত হোসেন তহসিলদারের হাতে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী এ ঢেউটিন ও চেক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয়পার্টি জেপির উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক ভান্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলাবিস্তারিত পড়ুন


পালিত হলোনা কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসূচী

নেতৃত্ব কোন্দলে স্বরূপকাঠি উপজেলা বিএনপি

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলায় দেয়া রায়ের প্রতিবাদে স্বরূপকাঠিতে কোনো কর্মসুচি পালিত হয়নি। দলের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচী বিভিন্ন জায়গায় কমবেশি পালনের খবর পাওয়া গেলেও এ উপজেলায় দলীয় নেতা কর্মিদের মধ্যে এর কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। তেমন কোনো তৎপরতাও দেখা যায়নি তাদের মধ্যে। তবে কিছু নেতা-কর্মী বলেছেন পুলিশি হয়রানি ও নির্যাতনের ভয়ে ৮ তারিখের আগে থেকেই তাদের আত্মগোপনে থাকতে হচ্ছে। মূলত স্থানীয় পর্যায়ে বিএনপির একাধিক কমিটি ও নেতৃত্বের কোন্দলের কারনে উপজেলা বিএনপির কমিটি থেকে পদপদবী বঞ্চিত নেতাদের কেউ এগিয়ে এসে আন্দোলন সংগ্রামে ভুমিকা রাখতে চাচ্ছে না। স্থানীয়বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ ॥ আটক ৫

মঠবাড়িয়া উপজেলায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি থেকে পৌর বিএনপির সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ৫ জন আটক করেছে পুলিশ। শনিবার সকালে বেগম খালেদা জিয়াকে কারাদ- দেওয়ার প্রতিবাদ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলালের নেতৃত্বে মিছিল করার সময় শহরের বহেরাতলা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নবী হোসেন ও যুবদল কর্মী মোঃ রাসেল। এছাড়া শুক্রবার দিবাগত রাতে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম ও পৌর সভার ৫ নম্বর ওয়ার্ডের যুবদল সভাপতি খায়রুল আলমবিস্তারিত পড়ুন


রবিবার থেকে মঠবাড়িয়ায় ২য় বার্ষিক ইসালে সাওয়াব মাহফিল শুরু

আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র শাইখুল হাদিস অলিয়েকামেল মরহুম আলহাজ্ব হযরত মাওঃ আব্দুর রশিদ খান সুফি সাহেব হুজুর (রাঃ) এর স্মরণে পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দর বাইতুলস্সালাত জামে মসজিদ প্রাঙ্গনে দুই দিন ব্যাপী ২য় বার্ষিক ইসালে সাওয়াব মাহফিল রবিবার থেকে অনুষ্ঠিত হবে। দুই দিনের এই মাহফিলে প্রধান বক্তা থাকবেন মিরপুর ফকিরবাড়ি দরবার শরীফ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ মোঃ কুদরাতুল্লাহ্ মাজহারী ও ঝালকাঠী বাইতুল মোকাররম জামে মসজিদের খতিব অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওঃ মোঃ আব্দুল হাই নিজামী। আখেরী মোনাজাত পরিচালনা করবেন মরহুম সূফি সাহেব হুজুরের বড় সাহেবজাদা অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মোঃবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় নাশকতা ঠেকাতে শ্রমিক লীগের অবস্থান কর্মসূচি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারাদন্ডের প্রতিবাদ সমাবেশ ও নাশকতা ঠেকাতে মঠবাড়িয়া পৌর শ্রমিক লীগের সভাপতি সোহেল শরীফের নেতৃত্বে শহরে অবস্থান কর্মসূচি করেছেন পৌর শ্রমিক লীগ। শনিবার সকালে পৌর ভবনের সামনে অবস্থান কর্মসূচির সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক, কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিজান ফরাজী প্রমুখ।


দাখিল পরীক্ষায় ইন্দুরকানীতে একজন বহিস্কার

ইন্দুরকানীতে দাখিল পরীক্ষায় নকল করার অপরাধে এক পরীক্ষার্থী বহিস্কার হয়েছে। শনিবার ইন্দুরকানী কলেজ দাখিল কেন্দ্রে গনিত পরীক্ষায় উত্তর কলারণ দাখিল মাদ্রাসার একছাত্রী নকল করায় তাকে বহিস্কার করেছে দায়িত্বরত উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। কেন্দ্র সচিব মাওলানা মোঃ শাহ আলম জানান, ওই পরীক্ষার্থীর কাছে নকল পাওয়ায় তাকে বহিস্কার করেছে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তা।


ইনকিলাব সম্পাদকের মাতার ইন্তেকালে ছারছীনা পীরের শোক প্রকাশ

ইনকিলাবের প্রতিষ্ঠা মাওলানা এম. এ. মান্নান সাহেবের স্ত্রী এবং দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের মাতা হোসনে আরা বেগমের ইন্তেকালে ছারছীনা শরীফের পীর আমীরে হিযবুল্লাহ শাহ্ মোহাম্মাদ মোহেব্বুল্লাহ ছাহেব বিশেষ শোক প্রকাশ করেছেন। একই সাথে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ তার পরিবার পরিজনের প্রতি বিশেষ সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি। এদিকে সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের মাতার ইন্তেকালে শনিবার যোহর নামাজ বাদ ছারছীনা শরীফে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দরা সম্মিলিতভাবে পবিত্র কোরআন তিলওয়াত ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ছারছীনা মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ মুহাম্মাদ শরাফতবিস্তারিত পড়ুন


পাইকগাছায় এলাকাবাসীর সাথে উপদেষ্টা মশিউর রহমানের মতবিনিময়

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র, উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠাসহ দেশের সকল ক্ষেত্রে সফলতার পরিচয় দিয়েছেন। তিনি শনিবার বিকালে পাইকগাছার মৌখালীর মোল্লা বাড়ী মাঠে বিবাহোত্তর এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে এলাকাবাসীর সাথে শুভেচ্ছা ও মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। এসময় তিনি বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কাজ করেছি, বর্তমানে প্রধানমন্ত্রীর সাথেও কাজ করছি। প্রধানমন্ত্রীর প্রতিটি সফলতায় প্রমাণ করেছেন তিনি বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী। তিনি বলেন, যারা এক সময় পদ্মা সেতু নিয়ে উপহাস ও ষড়যন্ত্র করেছিল সেতুর দৃশ্যমান উন্নয়নেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial