ইনকিলাব সম্পাদকের মাতার ইন্তেকালে ছারছীনা পীরের শোক প্রকাশ
ইনকিলাবের প্রতিষ্ঠা মাওলানা এম. এ. মান্নান সাহেবের স্ত্রী এবং দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের মাতা হোসনে আরা বেগমের ইন্তেকালে ছারছীনা শরীফের পীর আমীরে হিযবুল্লাহ শাহ্ মোহাম্মাদ মোহেব্বুল্লাহ ছাহেব বিশেষ শোক প্রকাশ করেছেন। একই সাথে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ তার পরিবার পরিজনের প্রতি বিশেষ সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।
এদিকে সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের মাতার ইন্তেকালে শনিবার যোহর নামাজ বাদ ছারছীনা শরীফে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দরা সম্মিলিতভাবে পবিত্র কোরআন তিলওয়াত ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ছারছীনা মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ মুহাম্মাদ শরাফত আলী। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা মোঃ রুহুল আমীন, মাদ্রাসার মুদীর মাওলানা মোঃ মাহমুদুল মুনীর হামীম, মাওলানা মোঃ মামুনুল হক প্রমুখ।
