প্রধান সূচি

সংবাদ সম্মেলনে সরদার ফারুকের অভিযোগ || খান আলাউদ্দিনের মাস্তানরা তাকে মারধর করেছে

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক সরদার ফারুক আহম্মেদ অভিযোগ করেছেন গত ১ ফেব্রুয়ারী জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বাক-বিতান্ডার জের ধরে জেলা আইনজীবী সমিতির সভাপতি  ও পিপি খান মো. আলাউদ্দিন এর পালিত মাস্তানরা তাকে (সরদার ফারুক) মারধর করেছে।

বুধবার বিকেলে পিরোজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে সরদার ফারুক বলেন, গত ৫ ফেব্রুয়ারী এক সংবাদ সম্মেলনে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট খান মো. আলাউদ্দিন লিখিত বক্তব্যে আমার (সরদার ফারুক) বিরুদ্ধে বিষদগার করেছেন। তার বক্তব্যের বেশীরভাগই বানোয়াট, মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। তাকে (খান আলাউদ্দিন) আমার চেম্বারে বসে কেহ গালাগাল বা খুন-জখর করার হুমকি দেয় নি। বরং আমাকে (সরদার ফারুক) মারধরের ঘটনায় সাথে খান মো. আলাউদ্দিনের লোকজন জড়িত। এ ঘটনায় থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

সরদার ফারুক বলেন, আমি ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতি করেছি। ছাত্রলীগের সভাপতি ছিলাম। বিগত দিনে জেলা যুবলীগের আহবায়ক, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালনসহ পিপির দায়িত্ব পালন করেছি। বর্তমানে আওয়ামী লীগের কোন কমিটিতে না থাকলেও আওয়ামী রাজনীতির সাথে যুক্ত রয়েছি। বরং খান মো. আলাউদ্দিন একজন বিতর্কিত পরিবারের সদস্য। তিনি নিজেকে স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে জাহির করলেও স্বাধীনতা যুদ্ধের সময় তার পরিবারের সদস্যদের ভূমিকা ছিল স্বাধীনতা বিরোধীদের পক্ষে।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারী পিরোজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি খান মো. আলাউদ্দিন অভিযোগ করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সরদার ফারুক আহম্মেদের চেম্বারে বসে সন্ত্রাসীরা তাকে (খান আলাউদ্দিন) খুন-জখম করার হুমকী দেয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial