Wednesday, February 7th, 2018
সংবাদ সম্মেলনে সরদার ফারুকের অভিযোগ || খান আলাউদ্দিনের মাস্তানরা তাকে মারধর করেছে
পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক সরদার ফারুক আহম্মেদ অভিযোগ করেছেন গত ১ ফেব্রুয়ারী জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বাক-বিতান্ডার জের ধরে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি খান মো. আলাউদ্দিন এর পালিত মাস্তানরা তাকে (সরদার ফারুক) মারধর করেছে। বুধবার বিকেলে পিরোজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে সরদার ফারুক বলেন, গত ৫ ফেব্রুয়ারী এক সংবাদ সম্মেলনে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট খান মো. আলাউদ্দিন লিখিত বক্তব্যে আমার (সরদার ফারুক) বিরুদ্ধে বিষদগার করেছেন। তারবিস্তারিত পড়ুন
পিরোজপুরে মাদক ব্যবসায়ীর ১০ বছর কারাদন্ড
পিরোজপুরে রফিকুল ইসলাম বেপারী (৫৬) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ডের আদেশ দেয়ংা হয়েছে। বুধবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ কারাদন্ডাদেশ দেন। সরকারি কৌশলী (পিপি) খান মো. আলাউদ্দিন জানান, পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার নান্দুহার গ্রামের মৃত আফসার উদ্দিন বেপারীর ছেলে রফিকুল ইসলামকে ৭০০ পিস ইয়াবাসহ পুলিশ ২০১৫ সালের ৭ ডিসেম্বর বিকেলে তার বাড়ি থেকে গ্রেফতার করে। দু’বছর পর বুধবার দুপুরে আদালত তার বিরুদ্ধে এ রায় প্রদান করেন।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিএনপি’র ১২ নেতা-কর্মী আটক
আগমীকাল বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট ফান্ড মামলায় বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে পিরোজপুরে জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। জেলার বিভিন্ন প্রবেশ পথে বসানো হয়েছে অতিরিক্ত চেকপোষ্ট। এদিকে, মঙ্গলবার রাতে পুলিশ বিশেষ অভিযানে জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লাসহ পিরোজপুর সদর, নাজিরপুর, ভান্ডারিয়া এবং নেছারাবাদ উপজেলা থেকে বিএনপি’র ১২ জন নেতা-কর্মীকে আটক করেছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের পুলিশ সুপার মোঃ সালাম কবির। এদিকে পুলিশের এ গ্রেফতার আতঙ্কে আত্মগোপনে রয়েছে জেলার অসংখ্য নেতাকর্মী। পিরোজপুরের অতিরিক্ত পুলিশবিস্তারিত পড়ুন
নাজিরপুরে বিএনপি’র চার নেতা-কর্মী গ্রেফতার
জেলার নাজিরপুর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও শ্রীরামকাঠী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোতাহার হোসেন মোল্লাসহ চার নেতা-কর্মীকে গ্রেফতার করেছে নাজিরপুর থানা পুলিশ। মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জানা যায়, ৮ ফেব্রুয়ারি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মামলার রায়কে ঘিরে নাশকতার আশঙ্কায় মঙ্গলবার থেকে নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়। মঙ্গলবার রাতে উপজেলার শ্রীরামকাঠী বন্দর থেকে উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও শ্রীরামকাঠী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোতাহার হোসেন মোল্লাকে গ্রেফতার করা হয়। এছাড়া ওই রাতে শ্রীরামকাঠী ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক মোঃ মিন্টু হাওলাদার ওবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে থানা সড়কে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রুবেল প্যাদা (২০) উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের শাহদাৎ প্যাদার ছেলে। এ সময় তার শরীর তল্লাশী করে ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মঠবাড়িয়া থানার এসআই রমিজ জাহান রুম্মা জানান, গ্রেফতারকৃত রুবেলকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
মঠবাড়িয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ের মঠবাড়িয়া সদর ইউনিয়নের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে মঙ্গলবার সন্ধ্যায় পুরষ্কার বিতরণ করা হয়েছে। শহরের হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমীন, সহকারী শিক্ষা কর্মকর্তা কিরন রায়, সহকারী শিক্ষা কর্মকর্তা কপিল দেব গাইন, প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, প্রধান শিক্ষক মাইনুল ইসলাম, সাংবাদিক ইসমাইল হোসেন হাওলাদার প্রমুখ।
