নাজিরপুরে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশ
দৈনিক যুগান্তর পত্রিকার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার সকালে জেলার নাজিরপুরে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত যুগান্তর স্বজন সমাবেশের উপজেলা শাখার সভাপতি ও মাটিভাংগা ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার মজুমদারের সভাপতিত্বে এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক আলী আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এসএম সোহরাব হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ ম রেজাউল করিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগান্তর প্রতিনিধি এইচ এম লাহেল মাহমুদ।
বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, নাজিরপুর ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাষ্টার অমূল্য রঞ্জন হালদার, বাংলাদেশ মানবাধিকার কমিশনের উপজেলা শাখার সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু প্রমুখ।
