প্রধান সূচি

Wednesday, January 31st, 2018

 

নাজিরপুরে হরিগুরু চাঁদ সেবা আশ্রমের বার্ষিক অনুষ্ঠান

নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠিতে মরাই পাগলে প্রতিষ্ঠিত শ্রী শ্রী হরিগুরু চাঁদ সেবা আশ্রমের বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকালে উপজেলার শ্রীরাকাঠি বন্দরের মধ্য জয়পুর গ্রামে স্বর্গীয় মনিন্দ্রনাথ পাগল (মরাই পাগল) এর প্রতিষ্ঠিত আশ্রমে এ অনুষ্ঠানের আয়োজন করেন পাগল ভক্তবৃন্দ। আশ্রমের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অমুল্য রঞ্জন হালদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ হাফিজুর রহমানের স্ত্রী শেখ এ্যানি রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা বঙ্গবন্ধু ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ফারুক সরদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুল ইসলামবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ার ফরম ফিলাপ না করেও এসএসসি পরীক্ষা দেবে ৭ পরীক্ষার্থী !

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের সমাপনী পরীক্ষায় বিদ্যালয়ে ফরম ফিলাপ না করেও বড় ভাইদের সহযোগিতায় পরীক্ষা দিবে ভান্ডারিয়ার ৭ পরীক্ষার্থী। বরিশাল শিক্ষাবোর্ড দুই স্কুলের উক্ত ৭ জনের রহস্যজনকভাবে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র পাঠিয়েছে। জানা গেছে, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের ৫ শিক্ষার্থীর নামে এমন প্রবেশপত্র এসেছে। এছাড়া গৌরিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের দুই পরীক্ষার্থীর নামেও এমন প্রবেশপত্র এসেছে। আর এতে বিপাকে পড়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এসএসসির নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর দুই বিদ্যালয় কর্তৃপক্ষ ৭ শিক্ষার্থীকে ছাড়পত্র দেয়। ফলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে ফরম পূরন করতে নাবিস্তারিত পড়ুন


গান বাজানোকে কেন্দ্র করে ভান্ডারিয়ায় একজনকে কুপিয়ে আহত

জেলার ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা গ্রামে গভীর রাতে সাউন্ড বক্সে লাউড স্পিকারে গান বাজানো কেন্দ্র করে মিরন তালুকদার এর নামের এক যুবককে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। তাকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মিরন তালুকদার হেতালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন তালুকদারের ছেলে। আহত মিরন জানান, গভীর রাতে পায়েশ খাওয়ানোর নাম করে এলাকার কয়েক জন নেশাগ্রস্থ বখাটে মো. তহার নেতৃত্বে হৈ হুল্লোর করে প্রতিবেশীদের ঘুম নষ্ট করছিল। এতে বাধা প্রদান করলে বখাটে সোহেল, আলমগীর, মো. হাসান, মো. ছগির, মো. রুবেল তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। মিরন আরও জানায় এবিস্তারিত পড়ুন


কচুয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদকের ইন্তেকাল

বাগেরহাটের কচুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের খবর পত্রিকার কচুয়া উপজেলা প্রতিনিধি নেয়ামুল হক সাহিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে … ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৬ বছর। তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনী ও হার্ডের সমস্যায় ভুগছিলেন। ঢাকার মহাখালীস্থ একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় বুধবার রাত ৯.২৩ মিনিটে ইন্তোকল করেন। নেয়ামুল হক সাহিন কচুয়া উপজেলা সদরের মরহুম ডা. বজলুর রহমানের বড় ছেলে। দীর্ঘদিন ধরে তিনি দৈনিক সময়ের খবর পত্রিকায় কর্মরত ছিলেন। এর আগে তিনি কচুয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদকের দায়িত্ব পালনবিস্তারিত পড়ুন


কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা ।। জেলায় পরীক্ষার্থী ১২ হাজার ৮০৩ জন

কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। সকালে ১০টা থেকে বেলা ১টা এবং বিকেলে ২টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার জেলায় এসএসসি পরীক্ষার্থী হচ্ছে ১২ হাজার ৮০৩ জন। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৯২০ জন এবং ছাত্রী ৬ হাজার ৮৮৩ জন। পিরোজপুর জেলা শিক্ষা কর্মকর্তা আবুল কাসেম মো. বুলবুল জানান, পিরোজপুর জেলার এসএসসি পরীক্ষার্থীর মধ্যে পিরোজপুর সদর উপজেলায় পরীক্ষার্থ হচ্ছে ১৯৫৪ জন, ইন্দুরকানী উপজেলায় ৬৬৩ জন, কাউখালী উপজেলায় ৭৩১ জন, ভান্ডারিয়া উপজেলায় ১৮৮০ জন, মঠবাড়িয়া উপজেলায় ২১১৩ জন, নাজিরপুর উপজেলায় ২৪৫৫বিস্তারিত পড়ুন


নাজিরপুরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে নাজিরপুরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে নাজিরপুর থানা পুলিশ এ সভার আয়োজন করে। আজ বুধবার দুপুরে থানা কম্পাউন্ডে এ সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি পুলিশের উপজেলা শাখার সভাপতি মোশারেফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সুপ্রিমকোর্টের এডভোকেট শ ম রেজাউল করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমাদ মাঈনুল হাসান, নাজিরপুর কলেজেরবিস্তারিত পড়ুন


নাজিরপুরে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশ

দৈনিক যুগান্তর পত্রিকার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার সকালে জেলার নাজিরপুরে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত যুগান্তর স্বজন সমাবেশের উপজেলা শাখার সভাপতি ও মাটিভাংগা ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার মজুমদারের সভাপতিত্বে এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক আলী আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এসএম সোহরাব হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ ম রেজাউল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগান্তর প্রতিনিধি এইচ এম লাহেল মাহমুদ। বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন


সরকারের উন্নয়নের জারী গান গেয়ে সংসার চালাচ্ছে বয়াতী মজিদ

“ধন্য ধন্য বঙ্গবন্ধুর কন্যারে তুমি ধন্য ধন্য শেখ মুজিবের কন্যা, সোনার বাংলা গড়তে তোমার নাই কোন তুলনা, জাতির পিতার স্বপ্ন ছিল সোনার বাংলা গড়া, ক্ষুধার জালায় কোন মানুষ যায় না যেন মারা, সেই স্বপ্ন ভেঙ্গে দিল ঘাতকের দল, বলতে গেলে সেই কাহিনী চোখে আসে জ্বল, তিনার কন্যা জননেত্রী শেখ হাসিনা, পিতার স্বপ্ন পুরন করবো দেরি করবো না” সরকারের উন্নয়ন ও সাফল্য নিয়ে রচিত উন্নয়নের এ জারী গান গেয়ে সংসার চালাচ্ছেন পাইকগাছার জনপ্রিয় বয়াতী আব্দুল মজিদ ও তার দল। মজিদ বয়াতী উন্নয়নের এ জারীগানের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্যোগসহবিস্তারিত পড়ুন


পাইকগাছায় ইউপি সদস্যের চিংড়ি ঘেরের বাসায় অগ্নি সংযোগ

পাইকগাছায় এক ইউপি সদস্যের চিংড়ি ঘেরে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এতে ঘেরের বাসাসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ অগ্নি সংযোগের এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ধারণা করছেন ঘের মালিক ইউপি সদস্য আবু হাসান। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য ও ঘোষাল গ্রামের রহমত আলী গাজীর ছেলে ইউপি সদস্য মো. আবু হাসানের বয়রা মৌজায় ১২ বিঘা আয়তনের একটি চিংড়ি ঘের রয়েছে। আবু হাসান পৈত্রিক সম্পত্তিতে দীর্ঘদিন যাবৎ চিংড়ি ঘের করে আসছেন। এমনকি উক্ত সম্পত্তি বাপ-দাদার আমল থেকে তাদের ভোগ দখলে রয়েছেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial