নাজিরপুরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে নাজিরপুরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে নাজিরপুর থানা পুলিশ এ সভার আয়োজন করে। আজ বুধবার দুপুরে থানা কম্পাউন্ডে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি পুলিশের উপজেলা শাখার সভাপতি মোশারেফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সুপ্রিমকোর্টের এডভোকেট শ ম রেজাউল করিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমাদ মাঈনুল হাসান, নাজিরপুর কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের উপজেলা শাখার সভাপতি আতিয়ার রহমান চৌধুরী নান্নু, শাখারীকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতারুজ্জামান গাউস, দীর্ঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশুতোষ বেপারী প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী।
সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কমিউনিটি পুলিশিংয়ের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষর্থী, মিডিয়া কর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির সভায় আগতদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সকলের সহায়তা কমনা করেন।
