প্রধান সূচি

কচুয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদকের ইন্তেকাল

বাগেরহাটের কচুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের খবর পত্রিকার কচুয়া উপজেলা প্রতিনিধি নেয়ামুল হক সাহিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে … ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৬ বছর। তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন ধরে কিডনী ও হার্ডের সমস্যায় ভুগছিলেন। ঢাকার মহাখালীস্থ একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় বুধবার রাত ৯.২৩ মিনিটে ইন্তোকল করেন।
নেয়ামুল হক সাহিন কচুয়া উপজেলা সদরের মরহুম ডা. বজলুর রহমানের বড় ছেলে। দীর্ঘদিন ধরে তিনি দৈনিক সময়ের খবর পত্রিকায় কর্মরত ছিলেন। এর আগে তিনি কচুয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
তিনি কচুয়া উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
নেয়ামুল হক সাহিনের অকাল মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি ও সদস্যবৃন্দ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ও দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, বাগেরহাট জেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল ইসলাম খান, বাগেরহাট জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবালসহ সদস্যবৃন্দ, কচুয়া প্রেসক্লাবের সদস্যবৃন্দ, কচুয়া উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি নাজমুল হুদা মিঞাসহ সদস্যবৃন্দ।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial