প্রধান সূচি

মঠবাড়িয়ায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ৩দিন কর্মবিরতি

রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনশনসহ বেতন-ভাতা প্রদানের দাবীতে মঠবাড়িয়া পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা রবিবার থেকে তিন দিন পূর্ন দিবস কর্মবিরতি চলছে। কাল ৬টা থেকে অফিস ভবনে তালা ঝুলিয়ে পৌর ভবনের সামনে প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারী দাবী আদায়ের লক্ষে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করবেন।

এসময় পৌরসভার সচিব হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে দাবী বাস্তবায়নের পক্ষে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক, হিসাব রক্ষক শাহ আলম, কর নির্ধারক নুরুজ্জামান, মনিরুজ্জামান, শিরিন আক্তর, কামরুন্নাহার ও পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি শাহ আলম প্রমুখ। শেষে স্থানীয় সাংসদ ডা. রুস্তম আলী ফরাজীর মাধ্যমে প্রধান মন্ত্রীর বরাবর স্মারকলীপি প্রদান করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial