প্রধান সূচি

Thursday, January 25th, 2018

 

পিরোজপুরে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষে পিরোজপুরে “স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ)” এর জেলা পর্যায়ের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সেইপ এর কার্যক্রম উপস্থাপন করেন টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ অলিউর রহমান (পিএইচডি)। আলোচনায় অংশ নেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান, জেলা সমাজসেবা কর্মকর্তা আল মামুন তালুকদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান, রিক এর আঞ্চলিক ব্যবস্থাপক নাসিরবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় হিন্দু পরিবারের বসত ঘরে হামলা

জমি নিয়ে বিরোধের জের ধরে এক হিন্দু ভাড়াটিয়া শিক্ষক পরিবারের বসতঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া পৌর শহরের সাব-রেজিষ্ট্রি অফিস পাড়ায় এ ঘটনা ঘটে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের সাব-রেজিষ্ট্রি অফিস পাড়ায় পৈত্রিক সম্পত্তির দখল নিয়ে সাবেক ইউপি সদস্য মৃত. জব্বার হাওলাদারের দুই ছেলে আনোয়ার হাওলাদার ও জাকির হাওলাদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি আনোয়ার হাওলাদার মারা যাওয়ার পরে তার ছেলে ও চাচা জাকির হোসেনের সাথে সম্পত্তি নিয়ে বিরোধ চরম আকার ধারণ করে। এরবিস্তারিত পড়ুন


নাজিরপুরে ১১শ’ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলার নাজিরপুর উপজেলায় ১১শ’ পিস ইয়াবাসহ রুহুল আমিন (৩৫) ও মাসুম গাজী নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রামনগর গ্রাম থেকে বুধবার রাত সাড়ে ৯ টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার রুহুল আমিন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মরিচা গ্রামের মৃত আজিম উদ্দিন শেখের ছেলে ও মাসুম গাজী নাজিরপুর উপজেলার গাবতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী এবং উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের গাবতলা গ্রামের মৃত আফজাল গাজীর ছেলে। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, আটক দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী। কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান নিয়ে তারাবিস্তারিত পড়ুন


নাজিরপুরে সেচ্ছাসেবক লীগের আনন্দ র‌্যালী

নাজিরপুরে আওয়ামী সেচ্ছাসেবক লীগের আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেচ্ছাসেবক লীগের নাজিরপুর উপজেলা শাখার কমিটি ঘোষণা করায় উপজেলা শাখার উদ্যোগে এ আনন্দ র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় সেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার সভাপতি সুমন মজুমদার ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান সবুজের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এ আনন্দ র‌্যালীটি বের হয়। র‌্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, সহ-সভাপতি ফারুক হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান ডালিম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি এসএম অসিরণ ইসলাম মুন্নাসহ যুবলীগ, ছাত্রলীগবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়া ৫ কোটি টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ শুরু

এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) এর অর্থায়নে জেলার মঠবাড়িয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে পানি নিস্কাশনের জন্য প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ৪ কিলোমিটার ড্রেনের নির্মাণ কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ৭নং ওয়ার্ডে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস। এসময় ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মিলন, উপজেলা যুবলীগের সভাপতি শাকিল আহমেদ নওরোজ, প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২০১৫-২০১৬ অর্থ বছরের বরাদ্ধকৃত ৪ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে ৯টি ওয়ার্ডে ৪ কিলোমিটার ড্রেনটি ঠিকাদারী প্রতিষ্ঠান বিবি এন্ডবিস্তারিত পড়ুন


পিরোজপুরে এসডিজি অভীষ্ট লক্ষ্য অর্জনে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

‘বাদ যাবেনা কেউ’ এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে এসডিজি অভীষ্ট লক্ষ্য অর্জনে করণীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটি ‘সনাকের’ আয়োজনে এসডিজি অভিষ্ট লক্ষ্য ১-দারিদ্রের অবসান, ৩-সুস্বাস্থ্য ও কল্যাণ, ৫-জেন্ডার সমতা এবং ১৬-শান্তি, ন্যায় বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান নির্মান শীর্ষক এ কর্মশালায় সদর উপজেলার সরকারী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি অংশগ্রহন করেন। সচেতন নাগরিক কমিটি সনাকের সভাপতি এম এ মান্নানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন। মুল প্রবন্ধ উপাস্থাপন করেন টিআইবির পরিচালক (গবেষনা) বিস্তারিত পড়ুন


মহাকবি মধুসূদন পদক পাচ্ছেন উপ-সচিব সাবিনা ইয়াসমিন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের উপ-সচিব পাইকগাছার কৃতি সন্তান ও বর্তমান সময়ের সৃষ্টিশীল প্রতিভার অধিকারী কবি সাবিনা ইয়াসমিন মালা ‘মহাকবি মধুসূদন’ পদক পাচ্ছেন। রচিত কাব্য গ্রন্থ ‘ফেরাবো অঙ্কুশে’ বইয়ের জন্য যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে “সৃষ্টিশীল কবিতা ও নাটক সাহিত্য” ক্যাটাগরিতে সাবিনা ইয়াসমিনকে ‘মহাকবি মধুসূদন পদক-২০১৮’ এর জন্য মনোনিত করা হয়। তিনি শুক্রবার সন্ধ্যা ৬ টায় যশোর কেশবপুরের সাগরদাঁড়ীতে অনুষ্ঠিত মধুমেলা-২০১৮ এর সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার কাছে থেকে পদক গ্রহণ করবেন। উল্লেখ্য, সাবিনা ইয়াসমিন ১৯৭২ সালের ১ সেপ্টেম্বর খুলনা জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নেরবিস্তারিত পড়ুন


পাইকগাছায় লক্ষ্মীখোলা উৎসব উদযাপিত

পাইকগাছায় ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে লক্ষ্মীখোলা উৎসব উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার লক্ষ্মীখোলা স্কুল মাঠে দিনভর ক্রীড়া অনুষ্ঠান শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মেজবাহুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন। বিশেষ অতিথি ছিলেন, গাজী শফিউল্লাহ, প্রধান শিক্ষক আশরাফ হোসেন, বেনজির আহম্মেদ, মুক্তিযোদ্ধা শহীদ কাগুজী, ইউপি সদস্য রমেছা বেগম, হাসানুজ্জামান, তাজ উদ্দীন, সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন, লুৎফর রহমান বাচ্চু, গাজী শহিদুল ইসলাম খোকন, আফসার উদ্দীন মোল্লা, প্রভাষক মশিউর রহমান, আব্দুল মান্নান, মিন্টু কাগুজী।


পাইকগাছায় অভিবাসনে সুশাসন নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা

পাইকগাছায় অভিবাসনে সুশাসন নিশ্চিতকরণ ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাসটেনেবল রিইন্টিগ্রেশন এন্ড ইমপ্রুভড মাইগ্রেশন গভর্নেন্স ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ওসি (তদন্ত) এসএম শাহাদাৎ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ। স্বাগত বক্তব্য রাখেন, মাইগ্রেশন প্রোগ্রাম ডুমুরিয়ার ফিল্ড অর্গানাইজার সুজন দাশ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, মাইগ্রেশন প্রোগ্রাম খুলনার আরএসসি ম্যানেজার আফরোজাবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের একটি দল জেলার স্বরূপকাঠী উপজেলার মিয়ারহাট বন্দরের ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে। বৃহস্পতিবার দুপুরে নিয়মিত বাজার পরিদর্শনের অংশ হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে অভিযান চালিয়ে ওই জরিমানার টাকা আদায় করা হয়। প্রতিষ্ঠান চারটির মধ্যে মদিনা রেস্তোরাকে ১০ হাজার টাকা, নিউ সারিকা হোটেলকে ৪ হাজার, বাবুল ব্রাদার্স ও মেসার্স শামিম মেডিকেল হলকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পিরোজপুরের সহকারি পরিচালক মো. শাহ সোয়াইব মিয়া ওই অভিযান পরিচালনা করেন। এ সময় বরিশাল ক্যাবের সদস্য মো.বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial