মঠবাড়িয়া ৫ কোটি টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ শুরু
এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) এর অর্থায়নে জেলার মঠবাড়িয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে পানি নিস্কাশনের জন্য প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ৪ কিলোমিটার ড্রেনের নির্মাণ কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ৭নং ওয়ার্ডে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস। এসময় ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মিলন, উপজেলা যুবলীগের সভাপতি শাকিল আহমেদ নওরোজ, প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০১৫-২০১৬ অর্থ বছরের বরাদ্ধকৃত ৪ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে ৯টি ওয়ার্ডে ৪ কিলোমিটার ড্রেনটি ঠিকাদারী প্রতিষ্ঠান বিবি এন্ড আরটি জেবি কনষ্ট্রাকশন আগামী দেড় বছরের মধ্যে সম্পন্ন করবে।
Please follow and like us:
« পিরোজপুরে এসডিজি অভীষ্ট লক্ষ্য অর্জনে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরে সেচ্ছাসেবক লীগের আনন্দ র্যালী »
