প্রধান সূচি

স্বরূপকাঠীতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের একটি দল জেলার স্বরূপকাঠী উপজেলার মিয়ারহাট বন্দরের ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে। বৃহস্পতিবার দুপুরে নিয়মিত বাজার পরিদর্শনের অংশ হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে অভিযান চালিয়ে ওই জরিমানার টাকা আদায় করা হয়।

প্রতিষ্ঠান চারটির মধ্যে মদিনা রেস্তোরাকে ১০ হাজার টাকা, নিউ সারিকা হোটেলকে ৪ হাজার, বাবুল ব্রাদার্স ও মেসার্স শামিম মেডিকেল হলকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পিরোজপুরের সহকারি পরিচালক মো. শাহ সোয়াইব মিয়া ওই অভিযান পরিচালনা করেন। এ সময় বরিশাল ক্যাবের সদস্য মো. জাহাংগীর হোসেন মোল্লা স্বরূপকাঠী উপজেলা স্যানিটারী ইন্সেপেক্টর শেখ মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial