প্রধান সূচি

Thursday, January 25th, 2018

 

পিরোজপুরে নিটল মটরস এর গ্রাহক সমাবেশ

পিরোজপুরে নিটল মটরস এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে সিওঅফিস মোড়ে নিটল মটরস এর শোরুম মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশালের ডেপুটি জেনারেল ম্যানেজার আমিন মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের এরিয়া ম্যানেজার কাইমুল ইসলাম স্বপন। সভার সঞ্চালনায় ছিলেন পিরোজপুর জেলা ইনচার্জ কাজী মতিউর রহমান। উল্ল্যেখ্য, নিটল মটরস এ ২৫ জানুয়ারী থেকে ৩০ জানুয়ারী গাড়ী বুকিং করলেই পাওয়া যাবে বিনামূল্যে রেজিষ্ট্রেশন, ইন্সুরেন্স ও আকর্ষনীয় গিফট হ্যাম্পার।


স্বরূপকাঠীতে গৃহবধু’র আত্মহত্যা

স্বরূপকাঠী উপজেলার মাহমুদকাঠি গ্রামে শিরিন বেগম (২৫) নামের এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে। পারিবারিক কলহের জের ধরে বুধবার সন্ধ্যায় সে আত্মহত্যা করে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় স্বরূপকাঠী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। শিরিন বেগম ওই গ্রামের ট্রলার চালক জাকির হোসেনের স্ত্রী ও দুই শিশু সন্তানের জননী।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial