প্রধান সূচি

সুন্দরবনে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ৩ বনদস্যু নিহত ॥ অস্ত্র উদ্ধার

পূর্ব সুন্দরবনে শরণখোলা রেঞ্জে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবের সাথে মুন্না বাহিনীর বন্দুকযুদ্ধে বাহিনী প্রধান স্বপন পোদা ওরফে মুন্নাসহ ৩ বনদস্যু নিহত হয়েছে। এ সময়ে র‌্যাব সুন্দরবনের ওই এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমানে গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। সুন্দরবনের বলেশ^র নদী সংলগ্ন পাথরঘাটা উপজেলার মাঝেরচর এলাকায় বুধবার সকাল পোনে ৮টা থেকে প্রায় ঘন্টাব্যাপী এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব-৮ এর সিও উইং কামান্ডার হাসান ইমন আল রাজীবের দেয়া মোবাইল এক ক্ষুদে বার্তায় জানানো হয়েছে, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বলেশ^র নদী সংলগ্ন মাঝেরচর এলাকায় বনদস্যুরা ঘাটি করেছে জেলেদের কাছ থেকে এমন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে র‌্যাব। অভিযান চলাকালে ঘটনাস্থলে পৌছালে মুন্না বাহিনীর সদস্যরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি বর্ষন শুরু করে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে বনের ভিতর থেকে গুলির শব্দ থেমে গেলে র‌্যাব সদস্যরা সুন্দরবনের ওই এলাকা কর্ডন করে তাল্লাশি অভিযান শুরু করে। এ সময়ে ৩ বনদস্যুর গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে তা উদ্ধার করে। এদের মধ্যে একজন বাহিনী প্রধান নিজাম উদ্দিন স্বপন প্যাদা ওরফে মুন্না (৪৫), মো. লিটন খন্দকার (৩৫), মো. সাগর (৪৫) বলে সুন্দরবনের বনজীবী ও বাওয়ালীরা সনাক্ত করে। এ সময়ে সুন্দরবনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ২টি একনালা বন্দুক, ১টি কাটা রাইফেল, ৪টি পাইপ গান, ২৪ রাউন্ড তাজা গুলি, ১৪ রাউন্ড গুলির খোসা, ৩টি রামদা, ২টি ছুরি ও ৩টি গুলি রাখার বান্ডুলিয়ার পাওয়া যায়।

নিহত বনদস্যুদের লাশ ও উদ্ধারকৃত গোলা বারুদ বরগুনা জেলার পাথরঘাটা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial