প্রধান সূচি

Wednesday, January 24th, 2018

 

অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

নাজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সংখ্যালঘু’র জমি দখল

পিরোজপুরের নাজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সংখ্যালঘুদের সম্পত্তি দখলের অভিযোগ ওঠেছে মফিজুর রহমান নামের এক জামায়াত নেতার বিরুদ্ধে। ওই নেতা বর্তমানে রাজনীতিতে সক্রিয় না থাকলেও এক সময় যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ঘনিষ্ট কর্মী ছিলেন। এ ঘটনায় স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দেউলবাড়ী ইউনিয়নের গাওখালী বাজারে। বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে অভিযুক্ত মফিজুর রহমানকে ওই জায়গায় বালু ভরাট করতে দেখা গেছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মফিজুর রহমান উপজেলার উত্তর পাকুরিয়া গ্রামের আব্দুল কাদের শেখের ছেলে। সে গাওখালী বাজারের একজন মুদি ব্যবসায়ী। তারবিস্তারিত পড়ুন


ইন্দুরকানী প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ইন্দুরকানীতে প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বালিপাড়া ইউনিয়নের কলারণ চর খোলপটুয়া আবাসন প্রকল্পে শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি এম. আহসানুল ছগিরের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাইজুল কবির তালুকদার। বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা সুপার মাওলানা শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মো. ইউছুব আলী জোমাদ্দার, ইউপি সদস্য মো. আব্দুল হাই জোমাদ্দার, আবুল হোসেন, ইন্দুরকানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান মো. নাসির উদ্দিন, যুগ্মবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় শীতার্তদের মাঝে আল আরাফা ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ

ভান্ডারিয়ায় বুধবার সন্ধ্যায় আল আরাফা ইসলামী ব্যাংক মিলনায়তনে ব্যাংকের উদ্যোগে উপজেলার অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২০০ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কাজে অংশ নেন অন্যান্যের মধ্যে বাজারের প্রবীণ ব্যবসায়ী জেপি নেতা মাওলানা ইদ্রিস আলী তালুকদার, ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. সাব্বির আহমেদ, উপজেলা বিআরডিপির চেয়ারম্যান মো. গোলাম কবির জাফরান জোমাদ্দার, ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ।


ভান্ডারিয়া অগ্রণী ব্যাংক শাখা ব্যবস্থাপককে বিদায় এবং নবাগতকে বরণ

জেলার ভান্ডারিয়ায় বুধবার সন্ধ্যায় অগ্রণী ব্যাংক গ্রাহকদের উদ্যোগে ব্যাংকের ভান্ডারিয়া শাখা ব্যবস্থাপক মো. মনিরুজ্জামানকে বিদায় এবং নবাগত শাখা ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমানকে বরণ উপলক্ষে ব্যাংক মিলনায়তনে এক সংর্বধনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক আঞ্চলিক শাখা কার্যালয় পিরোজপুরের সহকারী মহা-ব্যবস্থাপক সমর কুমার রায়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. মিজানুর রহমান নিপু জোমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয়পার্টি জেপির উপজেল যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, সহ-সভাপতি লিয়াকতবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ছয় ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

জেলার মঠবাড়িয়ায় মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুদ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ, সংরক্ষন করার অভিযোগে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া অভিযান চালিয়ে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানাকৃত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো ছগির এন্টারপ্রাইজ ৮ হাজার টাকা, কাইয়ুম ষ্টোর ২ হাজার টাকা, মরাব মিষ্টি ১ হাজার পাঁচশত টাকা, মুন্সি কস্মেটিকস ২ হাজার টাকা ও রাজমহল হোটেল ৬ হাজার টাকা। পিরোজপুর ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তরের এবিস্তারিত পড়ুন


সুন্দরবনে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ৩ বনদস্যু নিহত ॥ অস্ত্র উদ্ধার

পূর্ব সুন্দরবনে শরণখোলা রেঞ্জে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবের সাথে মুন্না বাহিনীর বন্দুকযুদ্ধে বাহিনী প্রধান স্বপন পোদা ওরফে মুন্নাসহ ৩ বনদস্যু নিহত হয়েছে। এ সময়ে র‌্যাব সুন্দরবনের ওই এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমানে গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। সুন্দরবনের বলেশ^র নদী সংলগ্ন পাথরঘাটা উপজেলার মাঝেরচর এলাকায় বুধবার সকাল পোনে ৮টা থেকে প্রায় ঘন্টাব্যাপী এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাব-৮ এর সিও উইং কামান্ডার হাসান ইমন আল রাজীবের দেয়া মোবাইল এক ক্ষুদে বার্তায় জানানো হয়েছে, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বলেশ^র নদী সংলগ্ন মাঝেরচর এলাকায় বনদস্যুরা ঘাটি করেছে জেলেদের কাছ থেকে এমন সংবাদের ভিত্তিতেবিস্তারিত পড়ুন


শান্তিপূর্ন নির্বাচনে যুব নেতৃত্বের অগ্রগতি ও অংশগ্রহণে করণীয় বিষয়ে গোল টেবিল বৈঠক

শান্তিপূর্ন নির্বাচনে যুব নেতৃত্বের অগ্রগতি  ও অংশগ্রহণে করনীয় বিষয়ে গোল টেবিল বৈঠক  অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবি সংগঠন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বুধবার দুপুরে বাগেরহাট শহরের একটি অভিজাত হোটেলে আওয়ামী লীগ-বিএনপি’র নেতৃবৃন্দকে নিয়ে এই গোলটেবিল বৈঠক করেছে। গোল টেবিল বৈঠকে ফেলো এলামনাই সম্পর্কে ধারনাপত্র উপস্থাপন করা হয়। গোল টেবিল বৈঠকে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে আওয়ামী লীগ ও  বিএনপির রাজনীতির উপর ৬ মাসের ফেলো করা নেতৃবৃন্দসহ ৩০জন জেলা, উপজেলা ও পৌরসভার রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর আমেনা সুলতানা জয়ার সঞ্চালনায় জেলা আওয়ামী লীগ নেতা সরদার ফখরুল আলম সাহেব, আক্তারুজ্জামান বাচ্চু,বিস্তারিত পড়ুন


পাইকগাছায় আমন চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

পাইকগাছায় আমন চাল সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা খাদ্য গুদাম চত্ত্বরে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট স. ম. বাবর আলী ও উপজেলা নির্বাহী অফিসার মো. ফকরুল হাসান। সরকারিভাবে ৮৬ মেট্রিকটন আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিকেজি চাল ৩৯ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রথম দিন ১৮ মেট্রিকটন চাল সংগ্রহ করা হয়। আগামী ২৮ ফেব্রুয়ারী থেকে নির্ধারিত চাল সংগ্রহের সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকীবিস্তারিত পড়ুন


পাইকগাছায় কলেজ শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত

পাইকগাছায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবী আদায়ে বেসরকারি কলেজ শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত মঙ্গলবার থেকে উপজেলা সদরের ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়, কপিলমুনি কলেজ, শহীদ আয়ূব ও মুসা মেমোরিয়াল ডিগ্রী কলেজ, রাড়–লী কলেজিয়েট, লক্ষ্মীখোলা কলেজিয়েট, কালি নগর কলেজ, হরিঢালী-কপিলমুনি মহিলা কলেজ ও চাঁদখালী কলেজসহ ৮টি বেসরকারি কলেজের শিক্ষকরা কর্মবিরতি পালন করে আসছে। বুধবার কর্মসূচির দ্বিতীয় দিন শিক্ষকরা কর্মবিরতি পালন করায় শিক্ষার্থীরা কলেজে আসেনি বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে বেসরকারি কলেজ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন।


পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩ জন আহত

পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩ জন আহত হয়েছে। আহতদের দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার রাড়–লী ইউনিয়নের বাঁকা আরাজি ভবানীপুর গ্রামের বড় ভাই রজব আলী মোড়লের সাথে ছোট ভাই কামরুল ইসলামের জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। ৩ ভাই ৩ স্থানে পৃথক বসবাস করে আসছেন। রজব আলী পুরাতন বসতবাড়ীতেই দীর্ঘদিন বসবাস করে আসছেন। ঘটনার দিন বুধবার সকাল ৮টার দিকে রজবের স্ত্রী রহিমা বেগম বসতবাড়ীর নির্মাণ কাজ করতে থাকলে প্রতিপক্ষ কামরুল বহিরাগত লোকজন নিয়ে রহিমার উপর হামলা করে। এবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial