প্রধান সূচি

Wednesday, January 24th, 2018

 

পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ে ভূয়া নিয়োগপত্রে যোগদান চেষ্টা

ভূয়া নিয়োগপত্র নিয়ে মো. মনিরুজ্জামান পাইকগাছার শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে যোগদান করতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে যান। বাতিল হওয়া নিয়োগ প্রক্রিয়ার ১১ মাস পর অবৈধ রেজুলেশন দেখিয়ে বিতর্কিত প্রধান শিক্ষক পদে মনিরুজ্জামানের যোগদান চেষ্টার অভিযোগ উঠেছে সভাপতি ও তার অনুসারীদের বিরুদ্ধে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে সভাপতি শেখ রফিকুল ইসলাম নিজেই ও ম্যানেজিং কয়েকজন সদস্যকে নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে প্রধান শিক্ষকের কার্যালয়ে ঢুকে পরিপত্র ছাড়াই মনিরুজ্জামানকে প্রধান শিক্ষক পদে যোগদানপত্র গ্রহণ করেন। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জলী রাণী শীল আপত্তি তুলে মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে নিয়োগবিস্তারিত পড়ুন


কাউখালীতে প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং

“বাড়াবো প্রাণিজ আমিষ, গড়বো দেশ স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে ৫৩নং কুমিয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ স্কুল ফিডিং অনুষ্ঠিত হয়। এ সময় ওই বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ১টি করে ডিম বিতরণ করা হয়। স্কুল ফিডিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেটেরিনারি সার্জন ডা. মো. রফি ফয়সাল তালুকদার, ইউপি চেয়ারম্যান সেখ সামসুদ্দোহা চাঁদ, প্রধান শিক্ষক শাহানা আক্তার প্রমূখ।


ভান্ডারিয়ার ইকড়িতে ডাকাতি

জেলার ভান্ডারিয়ার ইকড়ি ইউনিয়নের দক্ষিণ ইকড়ি গ্রামের আব্দুস সালাম হাওলাদার ও একই বাড়ির মো. অদুদ মাস্টারের ঘরে মঙ্গলবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দুই বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ভূক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিকে ১৫/১৬ জনের একটি ডাকাত দল বিভিন্ন অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে প্রথমে আব্দুস সালামের বাসার গ্রীল ভেঙ্গে ভিতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ১ লাখ ৬০ হাজার নগদ টাকা এবং স্বর্ণালংকার ও একই বাড়ির অদুদ মাস্টারের ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ২বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্বোধন

ইন্দুরকানীতে আর্তমানবতার সেবায় নিয়োজিত প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের অর্থ বিষয়ক সম্পাদক মো. আরিফুর রহমান টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাউন্ডেশনটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহম্মেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইন্দুরকানী কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান সিকদার, ওসি মো. নাসির উদ্দিন, সাংবাদিক এইচ এম ফারুক হোসাইন, প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের অর্থ সংগ্রহ সম্পাদক মো. আলী হায়দার, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য শাকিল মাহমুদ পলাশ প্রমুখ। পরে ১০ জন অসহায় ব্যক্তিকে নগদ ৭ হাজার টাকা এবং বিভিন্ন উপকরণ ও গবাদিপশু  দেয়া হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনাবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী লাইজু

মঠবাড়িয়া উপজেলায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল লাইজু আক্তার নামের ১০ম শ্রেণীর এক স্কুল ছাত্রী। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ এর নির্দেশে ওই বাল্য বিয়ে বন্ধ করে দেয়া হয়। লাইজু শহরের দক্ষিণ বন্দর এলাকার সৌদি প্রবাসী জামাল তালুকদারের মেয়ে এবং কেএম লতিফ ইনস্টিটিউশনের ১০ম শ্রেণীর ছাত্রী। জানা গেছে, শহরের দক্ষিণ বন্দর এলাকার ব্যবসায়ী হাজী মো. আল আমিনের ছেলে ও মোমিনিয়া মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্র ফোরকানের সাথে একই লাইজুর গোপনে বিয়ের আয়োজন করে মেয়ে পক্ষ। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার ও এনজিওবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় সাবেক ইউপি সদস্য হত্যার চেষ্টার মামলায় ইউপি সদস্য গ্রেফতার

উপজেলার গুলিসাখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এনায়েত হোসেন রাজা হত্যার চেষ্টার মামলায় ইউপি সদস্য আলাউদ্দিনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে আলাউদ্দিনকে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, গুলিসাখালী ইউপি সংরক্ষিত আসনের সদস্য হোসনে আরা হাসির স্বামী সাবেক ইউপি সদস্য এনায়েত হোসেন রাজাকে গত ২১ জানুয়ারী সন্ধ্যায় তুচ্ছ ঘটনার জের ধরে বর্তমান ইউপি সদস্য আলাউদ্দিন ও তার দলবল হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করে। বর্তমানে এনায়েত হোসেন রাজা বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মঙ্গলবার সকালে ইউপি সদস্য হোসনে আরা হাসি বাদী হয়েবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার

মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ মিঠাখালী এলাকা থেকে বড়হারজী  গ্রামের আবুল কালামের ছেলে বেল্লাল তালুকদার (২২) ও সবুজনগর গ্রামের জাহাঙ্গীর খা’র ছেলে শাহাদাত খা (১৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাদের লরীর তল্লাসী করে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পর বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।


পিরোজপুরে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

জানুয়ারি ঢাকা বিশ^বিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার পিরোজপুরে ছাত্র ইউনিয়ন বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। শহরের ক্লাব রোডে অনুষ্ঠিত সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সভাপতি শান্তনু হালদার। এসময় উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সহ-সভাপতি শংকর দত্ত, সাংগঠনিক সম্পাদক ইমন চৌধুরী, অর্থ সম্পাদক স্বপন মিত্র, প্রচার সম্পাদক এস.এস.বি শুভ, ছাত্রনেতা অভিক বসু প্রমূখ।


পিরোজপুরে সরকারি গণগ্রন্থাগারের পুরস্কার ও সনদপত্র বিতরণ

পিরোজপুরে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০১৭ উপলক্ষে রচনা, বই পাঠ, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। গ্রন্থাগার মিলনায়তনে জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান নাজমুন্নাহারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সিনিয়র পাঠক মোঃ সোহরাব হোসেন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial