প্রধান সূচি

ইন্দুরকানীতে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্বোধন

ইন্দুরকানীতে আর্তমানবতার সেবায় নিয়োজিত প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

বুধবার প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের অর্থ বিষয়ক সম্পাদক মো. আরিফুর রহমান টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাউন্ডেশনটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহম্মেদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইন্দুরকানী কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান সিকদার, ওসি মো. নাসির উদ্দিন, সাংবাদিক এইচ এম ফারুক হোসাইন, প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের অর্থ সংগ্রহ সম্পাদক মো. আলী হায়দার, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য শাকিল মাহমুদ পলাশ প্রমুখ।

পরে ১০ জন অসহায় ব্যক্তিকে নগদ ৭ হাজার টাকা এবং বিভিন্ন উপকরণ ও গবাদিপশু  দেয়া হয়।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ তাজাম্মুল হোসাইন।

উল্লেখ্য, বিভিন্ন দেশে কর্মরত উপজেলার প্রবাসী ১৬০ সদস্য নিয়ে মো. সাইফুর রহমান সোহাগ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন। এর মূল উদ্দেশ্য সমাজের অসহায় দরিদ্র মানুষের বিপদে পাশে দাড়ানো, মাদকমুক্ত সমাজ গড়াসহ সমাজের উন্নয়নের লক্ষে কাজ করা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial