প্রধান সূচি

মোংলায় ইয়াবা ব্যবসায়ী আটক

মোংলা উপজেলার দিগরাজ এলাকার ইয়াবা ব্যবসায়ী তপন ঘোস (৪০)কে পুলিশ আটক করেছে। মোংলা থানা পুলিশের একটি দল রবিবার রাত ৩ টার দিকে তার নিজ বাড়ি থেকে ১০ পিস ইয়াবাসহ তপনকে আটক করে। তপন ঘোষ দিগরাজ এলাকার মৃত রঞ্জন ঘোসের ছেলে।
জানা গেছে, মোংলা থানার এএসআই আব্দুলাহ, এএসআই আমিনুল ইসলাম, পুলিশ সদস্য নাইমুর খান ও নুর ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৩ টার দিকে তপনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার ঘর থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী সাংবাদিকদের জানান, এ ব্যাপারে মোংলা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, মোংলায় মাদক বিরোধী অভিযান প্রতিদিন চলবে এবং আপনারা আমার পাশে থাকলে আমি মোংলাকে ইয়াবা মুক্ত করবো।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial